Monday, April 6, 2026

নবান্ন অভিযানের ডাক দেওয়া এক ছাত্র নেতাই ধর্ষণে অভিযুক্ত! দাবি টিএমসিপির

Date:

Share post:

নবান্ন অভিযান নিয়ে যারা উদ্যোগ নিয়েছেন তারা নিজেদের কর্মসূচিকে অরাজনৈতিক বলে দাবি করলেও তৃণমূল কংগ্রেস কিন্তু প্রথম থেকে বলে এসেছে এর নেপথ্যে রয়েছে বিজেপি।

রবিবার তৃণমূল ছাত্র পরিষদ দাবি করল, ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে নবান্ন অভিযানের এক নেতাই ধর্ষণে অভিযুক্ত! যদিও অভিযুক্ত ওই ছাত্রনেতা শুভঙ্কর হালদারের দাবি, তৃণমূল মিথ্যা অভিযোগ করছে।

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’। নবান্ন অভিযানের ডাক নিয়ে সাংবাদিক বৈঠক করা তিন ছাত্রের অন্যতম শুভঙ্কর। তাঁর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তার দাবি, এক সময় টিএমসিপি করলেও ধর্ষণ এবং অপহরণের মামলায় জড়়িয়ে যাওয়ায় শুভঙ্করকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। শুভঙ্করের বিরুদ্ধে কলেজে ভাঙচুর চালানো, আইসির গায়ে হাত তোলার অভিযোগও আছে।

তার আরও অভিযোগ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করার পর মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন শুভঙ্কর। পরে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নবদ্বীপ শাখার সভাপতি হন। এই বিষয়ে শুভঙ্কর জানান, সংগঠনের নেতৃত্বের সঙ্গে মত পার্থক্যের কারণে তিনি অনেক দিন আগেই এবিভিপি ছেড়ে দিয়েছেন। নিজের বর্তমান রাজনৈতিক পরিচয় হিসাবে ‘অরাজনৈতিক’ শব্দটিই ব্যবহার করেন তিনি।

আরও পড়ুন- RG Kar Case: দ্রুত বিচার চাই! আর জি কর কাণ্ডে ফের পথে নামলেন ছোটপর্দার শিল্পীরা

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...