Wednesday, June 24, 2026

সেমিফাইনালে নামার আগে প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের, কী বললেন তিনি?

Date:

Share post:

আগামিকাল ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন দল সবুজ-মেরুন। সেই ধারাই বজায় রাখতে চায় সবুজ-মেরুন। সেমিফাইনালে বিএফসি। প্রতিপক্ষকে সমীহ বাগান কোচ জোসে মোলিনার। তবে তাঁর দলও তৈরী সেকথা জানাতে ভুললেন না সবুজ-মেরুন কোচ। জানিয়ে দিলেন নির্ধারিত সময় গোল তুলে নিতে চান তিনি।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “আমরা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। গত ম্যাচের মতো যদি খেলা টাইব্রেকারে যায় তার জন্যেও আমরা তৈরি। তবে লক্ষ্য থাকবে ম্যাচ ৯০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করা। পাঞ্জাব ম্যাচের পর হাতে খুব বেশি সময় পাইনি। তার মধ্যে খেলোয়াড়দের সুস্থ করার চেষ্টা চালাচ্ছি। প্রায় সবাইকে পাব মঙ্গলবারের ম্যাচে। শুধু চোটের কারণে জেমি ম্যাকলারেন এবং আশিক কুরুনিয়ানকে পাওয়া যাবে না। ওদের সুস্থ হতে আরও সময় লাগবে।”

সামনে বিএফসি । প্রতিপক্ষকে নিয়ে মোহনবাগান কোচ বলেন, “ বেঙ্গালুরু ভাল দল। ওদের হাতে ভাল খেলোয়াড় রয়েছে। কিন্তু সেমিফাইনাল সেমিফাইনালের মতোই। এটাকে ফাইনালের সঙ্গে তুলনা করতে চাই না। আগামি কালকের ম্যাচ জিততে পারলে ফাইনাল খেলতে পারব। তখন ফাইনাল নিয়ে ভাবব। সেখানেও ভাল একটা দলের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। কাল জিতলে ট্রফি পাব না। তাই কাল জিতে চাই। ফাইনালে ট্রফি জয় লক্ষ্য আমাদের।”

আরও পড়ুন- মোহনবাগান-বিএফসি ডুরান্ড সেমিফাইনাল ম্যাচে নিষেধ টিফো-ড্রাম-ব্যানার


Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...