Tuesday, March 24, 2026

অবসরের পর ফের মাঠে ফেরার ইঙ্গিত ধাওয়ানে, খেলতে চান এই টুর্নামেন্ট

Date:

Share post:

গত শনিবারই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল এবং ঘোরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন তিনি। তবে এরই মধ্যে আবার ক্রিকেটে ফেরার কথা জানান টিম ইন্ডিয়ার গব্বর। তবে সেটা লেজেন্ডস লিগ ক্রিকেট।
সম্প্রতি বেশ মন কেড়েছে লেজেন্ডস লিগ ক্রিকেট। যেখানে খেলতে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, ইরফান পাঠান , ইউসুফ পাঠানদের। আর সেই ক্রিকেট লিগই খেলতে চান ধাওয়ান।

গত শনিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানান গব্বর। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “ সবাইকে হ্যালো… আজ আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি। যেখানে থেকে পিছন ফিরে তাকালে কেবল স্মৃতি দেখতে পাই। আর সামনে তাকালে দেখতে পাই গোটা বিশ্বকে। আমার সবসময় একটিই লক্ষ্য ছিল, তাহল ভারতের হয়ে খেলা। এটা হয়েছে, এর জন্য আমি অনেকের কাছে কৃতজ্ঞ, প্রথমে আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিনহা জি… মদন শর্মা জি, যাদের কাছে আমি ক্রিকেট শিখেছি। ”এই ভিডিওতে, গব্বর টিম ইন্ডিয়াতে খেলার অভিজ্ঞতার কথা বলেছেন। ধাওয়ান বলেছেন- “দলে খেলার পর আমি আপনাদের ভালোবাসা পেয়েছি। কিন্তু গল্পে এগিয়ে যেতে হলে পাতা উল্টাতেই হবে। আমি সেই কাজ করতে যাচ্ছি। ” ধাওয়ান এই ভিডিও বার্তায় আরও বলেছেন যে তিনি ভারতোয় দলের হয়ে খেলতে পেরেছেন বলে শান্তি অনুভব করেন। ধাওয়ান আরও বলেছেন- “আমি বিসিসিআই এবং ডিডিসিএ এর কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যারা আমাকে একটি সুযোগ দিয়েছেন।”

আরও পড়ুন- কোন ক্রিকেটারের সঙ্গে সময় কাটানো সম্মানের মানুর কাছে ? জানালেন নিজেই


Related articles

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...