Tuesday, March 24, 2026

‘আমরা বিচার চাই ‘, আর জি কর কাণ্ডের প্রতিবাদে দক্ষিণ কলকাতা

Date:

Share post:

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় হত্যা এবং ধর্ষণকাণ্ডে তোলপাড় দেশ। প্রতিবাদের আঁচ গিয়ে পড়েছে বিদেশেও। এই ঘটনার প্রতিবাদ জানাতে পথে নেমেছে  সকলে। রবিবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় “আমরা বিচার চাই” স্লোগান নিয়ে প্রতিবাদ মিছিলে রাস্তায় নামেন দক্ষিণ কলকাতার বাসিন্দারা।রবিবার টালিগঞ্জ করুণাময়ী কুদঘাট পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করেন এলাকাবাসীর।

প্রসঙ্গত, এই মিছিলে যোগ দেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং সব লিঙ্গের প্রতিনিধিরা। দক্ষিণ কলকাতার দায়িত্বশীল নাগরিক মঞ্চ এই মিছিলের আয়োজন করে। মিছিলে যোগদানকারী সকলের একটাই দাবি ছিল, তিলোত্তমা যেন দ্রুত বিচার পায়। ৯ অগাস্ট রাতে আরজি কর কলেজে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ ও খুনে যারা জড়িয়ে প্রত্যেককে শাস্তি দিতে হবে দাবি জানিয়ে রাস্তায় নামে তারা। টালিগঞ্জ ট্রাম ডিপোর মোড়ে আন্দোলনকারীরা ন্যায় চেয়ে একটি মানববন্ধন করে। যদিও আর জি কর ইস্যুর তদন্তভার এই মুহূর্তে সিবিআইয়ের হাতে। তবে থেমে নেই সাধারণ মানুষ। প্রতিদিনই প্রতিবাদ হচ্ছে জোরালো।

 

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...