Friday, June 26, 2026

অন্ধকারে লুকিয়ে নবান্নে যাওয়ার চেষ্টা যৌথ মঞ্চের নেতার! পুলিশের তৎপরতায় পাকড়াও

Date:

Share post:

অতি তৎপরতা! একপ্রকার অতি সক্রিয়তাও বটে। ২৭ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’। আর এই আন্দোলনকে সমর্থন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু তার আগের দিন রাত্রে আচমকাই নবান্নের সামনে হাজির সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। অবশেষে প্রস্তুতি দেখতে এসে পুলিশের গলা ধাক্কা খেয়ে ফিরে গেলেন সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ এবং তাঁর অনুগামীরা।

তবে এদিন পুলিশের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে ভাস্কর ঘোষ জানিয়েছেন যদিও মঙ্গলবারের নবান্ন অভিযানকে পুলিশ বেআইনি ঘোষণা করেছে তবু এটা কোনও বেআইনি কাজ নয়। আগামিকাল অর্থাৎ যেমন মিছিল হবে তেমনই নবান্ন বাস স্ট্যান্ডে সভা করার জন্য তাঁরা আজ পরিদর্শনে এসেছিলেন।

আরও পড়ুন- কেন ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযানে ধর্ষণে অভিযুক্ত? প্রশ্ন শুনেই হুমকি RSS-এর শুভঙ্করের

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...