Friday, June 26, 2026

কেন ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযানে ধর্ষণে অভিযুক্ত? প্রশ্ন শুনেই হুমকি RSS-এর শুভঙ্করের

Date:

Share post:

ছাত্র সমাজ, ছাত্র সমাজ- বলে যাঁরা এতদিন ধরে নবান্ন অভিযানের ডাক দিয়ে আসছিলেন, সোমবার সাংবাদিক বৈঠকে মেজাজ হারিয়ে অন্যতম নেতা শুভঙ্কর স্বীকার করে নিলেন, তিনি গর্বিত আরএসএস কর্মী। অন্যদিকে শ্লীলতাহানির প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন শুভঙ্কর। অত্যন্ত অভব্য ভাবে আঙুল তুলে প্রশ্নকারীকে ‘চোপ’ বলে থামাতে বলেন তিনি। তবে এদিনের সাংবাদিক বৈঠক থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে আগামিকাল অর্থাখ ২৭ তারিখ নবান্ন অভিযান পুরোপুরি রাজনৈতিক কর্মসূচি। বিচারের দাবি নয়, দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগের।

সোমবারের সাংবাদিক বৈঠকে আসার পর থেকে একে একে সব মুখোশ খুলে যায় শুভঙ্করের। চাপের মুখে স্বীকার করে নেন যে, তিনি একজন গর্বিত আরএসএস-এর সদস্য। এরপরই তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে চূড়ান্ত ঔদ্ধত্য দেখিয়ে অত্যন্ত অভব্য ভাবে প্রশ্নকারীকে ‘চোপ’ বলে চুপ করতে বলেন। পাশাপাশি শুভঙ্কর দাবি করেন, ‘বাংলায় বিরোধী রাজনীতি করতে গেলে সকলের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ ওঠে।’ তাঁর বিরুদ্ধে ৩০ থেকে ৩২টি মামলা রয়েছে বলেও শুভঙ্কর জানান। প্রথম দিন নিজেকে ছাত্র হিসাবে পরিচয় দিলেও সোমবার শুভঙ্কর বলেন, ‘আমি শিক্ষকতা করি। সেই সঙ্গে ছাত্রও।’

আরও পড়ুন- ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে থাকছেন মমতা-অভিষেক, এবার বক্তা ছাত্রীরাও

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...