Friday, June 26, 2026

উত্তরদিনাজপুরে পুলিশের হাতে কামড় বিজেপি মহিলা কর্মীর

Date:

Share post:

বিজেপির ডাকা বনধে উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিক্ষিপ্ত উত্তেজনার সৃষ্টি হয়েছে। সকালে বনধের বিরোধীতায় পথে নামে তৃণমূল কংগ্রেস।বেলা একটু বাড়তেই রায়গঞ্জে পথে নেমে পড়েন বিজেপির নেতা কর্মীরা। রায়গঞ্জ শহরে অবস্থিত বিজেপি কার্য্যালয়ের সামনে রাস্তায় চলে পিকেটিং। টোটো থেকে শুরু করে ছোটো ছোটো গাড়িও আটকে দেওয়া হয়। পিকেটিং চলাকালীন ওই পথে দিয়ে বাইক মিছিল করে তৃণমূল। বনধ ব্যর্থ করার স্লোগান তোলেন তারা।

এদিকে বিজেপির পিকেটিং চলাকালীন সেখানে উপস্থিত হয় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী। পুলিশ ধর্মঘটীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তুমুল বচসা শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। রায়গঞ্জ শহরের পুর বাসস্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিংয়ে বিজেপি নেতা ও কর্মীরা রাস্তা অবরোধ করেন। পুলিশের সঙ্গে বিজেপি নেতা ও কর্মীদের তুমুল ধ্বস্তাধস্তি শুরু হয়। নিজেকে ছাড়াতে এক মহিলা পুলিশ কর্মীর হাতে কামড় বসিয়ে দেন বিজেপির এক মহিলা কর্মী। আন্দোলনকারীদের কার্যত তুলে নিয়ে নিয়ে যায় পুলিশ। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গন্ডগোল রুখতে শহরের বিবেকানন্দ মোড়, কালীবাড়ি, বাসস্ট্যান্ড, রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে চলছে পুলিশি টহলদারী৷ শহরের মোড়ে মোড়ে মোতায়েন ছিল পুলিশ। সারা রাজ্যের পাশাপাশি হেমতাবাদে বিজেপির ডাকা ১২ঘন্টার বনধ সফল করতে রাজ্য সড়ক অবরোধ করা হয়। টায়ার জালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভ চলাকালীন আটক করা হয় বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, জেলা নেতা জয়ন্ত রায়কে। বুধবার সকালে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় হেমতাবাদ থানার পুলিশ।

এদিন ইসলামপুরে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে গন্ডগোলে জড়িয়ে পড়ে  বিজেপি ও তৃণমূল কর্মীরা।পরিস্থিতি সামাল দিতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীর। দুজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি সমস্ত প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুসারে এদিন স্কুল, কলেজ, সরকারি বিভিন্ন দফতর খোলা ছিল। স্কুল গুলিতে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হলেও পড়ুয়ার সংখ্যা কম ছিল। কর্নজোড়ায় প্রশাসনিক কাজকর্ম ছিল স্বাভাবিক।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...