Friday, June 5, 2026

কবে ছাত্র সংসদের নির্বাচন? TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানালেন মমতা

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। বুধবার, মেয়ো রোডের সেই মঞ্চ থেকেই দীর্ঘদিন বন্ধ থাকা ছাত্র সংসদের নির্বাচন দিন জানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ। ভোট করানোর দাবি জানিয়েছে বিরোধীরা। এদিনের মঞ্চ থেকে নয়া প্রক্রিয়া কার্যকর করে ছাত্রভোট করানোর নির্দেশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) দেন মমতা।এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “ছাত্রদের নির্বাচন এবার হওয়া উচিত। এখন সেমেস্টার সিস্টেম। ব্রাত্য বসুকে (Bratya Basu) বলব আসতে আসতে সেই অনুযায়ী সিস্টেম তৈরি করে নিতে।” পাশাপাশি তিনি বলেন, “এইসব একটু শান্ত হোক, মিটে যাক। তার পর পুজোর হয়ে গেলে আসতে আসতে ছাত্র সংসদ নির্বাচনটা করিয়ে দেব।”

রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ২০১৭ সালে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। এর পরে বিক্ষিপ্তভাবে কয়েকটি কলেজে ভোট হলেও সামগ্রিকভাবে নির্বাচন হয়নি। ব্রাত্য বসুও একাধিকবার বলেছিলেন, পরিস্থিতি বুঝে ছাত্র নির্বাচন করানো হবে। কিন্তু এখনও দিন ঘোষণা হয়নি। তবেস মমতার কথায় আশার আলো দেখছে ছাত্র সংগঠনগুলি।








Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...