Monday, April 6, 2026

রক্তাক্ত হয়েছিলেন নবান্ন অভিযানে, দৃষ্টিশক্তিই হারালেন কলকাতা পুলিশ কর্মী

Date:

Share post:

বিজেপির শান্তিপূর্ণ নবান্ন অভিযানে পাথর বৃষ্টির নজির বিহীন অরাজকতার সাক্ষী থেকেছে কলকাতা ও হাওড়া। হামালাকারীদের ঠেকাতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ পুলিশ কর্মী। সকলের নজরে পড়েছিলেন হেস্টিংস এলাকায় কর্মরত পুলিশ কর্মীর রক্তাক্ত ছবি, যেখানে তাঁর চোখ ফেটে রক্ত ঝরছিল। বুধবার চিকিৎসকরা জানালেন সম্পূর্ণভাবে বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কলকাতা পুলিশের (Kolkata Police) সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী।

মঙ্গলবার নবান্ন অভিযানের শেষ বেলায় একটি বিরাট দল হেস্টিংস (Hastings) এলাকায় মিছিল করে আসে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে শহরের অন্য এলাকা থেকে অতিরিক্ত পুলিশ কর্মী হেস্টিংস এলাকায় পৌঁছানোর চেষ্টা করে সেখানে উপস্থিত পুলিশ ফোর্সকে সাহায্য় করতে। সেরকমই একটি পুলিশের গাড়িতে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন ইস্ট সাবার্বান ডিভিশনের (East Suburban Division) সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। হঠাৎই হামলাকারীরা সেই গাড়ি ঘিরে ধরে পাথর ছুড়তে থাকে। গাড়ির জানলা, সামনের কাঁচ ভেঙে পাথর ঢুকে আসে গাড়ির ভিতরে।

গাড়ির সামনে ছিলেন দেবাশিস চক্রবর্তী (Debasish Chakraborty)। সেই সময়ই তিনি আহত হন। তারপরেও দুষ্কৃতীরা গাড়ি ঘিরে তাণ্ডব চালাতে থাকে। গাড়ির চালক কোনওমতে দ্রুত গাড়ি চালিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হন। এরপরই দ্রুত দেবাশিসকে একটি অ্যাম্বুল্যান্স জোগাড় করে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। রাতেই ডাক্তাররা আশঙ্কা করেছিলেন তাঁর দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। বুধবার সেই আশঙ্কাই সত্যি হল। ডাক্তাররা জানালেন তিনি বাম চোখে দৃষ্টিশক্তি চিরদিনের জন্য হারিয়েছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...