Tuesday, February 24, 2026

বদলা নয়, ফোঁস করুন: TMCP-র নেতা-কর্মীদের কেন এই বার্তা তৃণমূল সুপ্রিমোর!

Date:

Share post:

“বদলা নয়, বদল চাই”- ২০১১ সালে বাংলায় পালাবদলের আগেই রাজ্যে শান্তি বজায় রাখতে, সকালে নিয়ে চলতে এই স্লোগান তুলেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এই বার্তাই এতদিন ধরে দিয়েছেন তিনি। তবে, বিরোধীদের ভূমিকায় ক্ষুব্ধ-বিরক্ত মমতা এবার বার্তা দিলেন, “আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি, ওই কথা নয়। আজ বলছি, যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন।“২০১১-এর নির্বাচনের ভোটে জেতার পরে পাড়ার মোড় থেকে রাস্তার ট্র্যাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছিলেন মমতা। বার্তা দিয়েছিলেন— তিনি প্রতিহিংসা বা বদলের রাজনীতি করতে চান না। যারা ক্ষমতাচ্যুত, তাদের উপর যেন ‘বদলা’ না নেওয়া হয়। কিন্তু বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন অন্য কথা। বলেন, “আমায় অনেক গালাগালি দিয়েছেন। অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি। আমি ভেবে দেখলাম, এদের বিরুদ্ধে কোনও দিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি, ওই কথা নয়। আজ বলছি, যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন।“ তাঁর কথায়, “আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে আপনি কামড়াবেন না ঠিকই। কিন্তু ফোঁস তো করতে পারেন।“

এ প্রসঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব এবং একটি গোখরো সাপের গল্প শোনান মুখ্যমন্ত্রী। বলেন, “এক বার একটা গোখরো সাপ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বলেছিল, ঠাকুর আপনি আমাকে কামড়াতে বারণ করেছেন। কিন্তু আমায় ওরা রোজ ইট মারে। আমার রক্ত ঝরে। আমার যন্ত্রণা হয়। রামকৃষ্ণ তাকে বলেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি। কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি।“ ছাত্র সমাবেশের উদ্দেশে দলনেত্রীর বার্তা, “আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়া। দিয়ে ফোঁস করতে শিখুন, ফাঁস করতে শিখুন।“

মঙ্গলবার, বিজেপির নবান্ন (Nabanna) অভিযান-এ বহিরাগতদের উপস্থিতিও চোখ এড়ায়নি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “বাইরের যাঁরা বাংলায় আছেন, তাঁরা নিজের মনে করে থাকুন। বিজেপির সঙ্গে মিশে গিয়ে পুলিশকে পেটালেন! মনে রাখবেন, আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে। আমি সেটা চাই না। আমি মৃত্যু চাই না। কিন্তু বাংলায় থাকতে গেলে ভালবেসে থাকতে হবে। এত দুর্বল ভাবার কোনও কারণ নেই।“

নাম না করে বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ক্ষুব্ধ মমতা জানান, “আমি এখনও সহ্য করছি। ধৈর্য ধরে আছি। সহ্যের সীমা পার করে গেলে আমি যে কী করতে পারি, তা কারও জানা নেই। কারণ, আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ মুভমেন্ট। আন্দোলনে আমার জন্ম। আন্দোলনেই আমার মৃত্যু হবে।“






spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...