Tuesday, June 23, 2026

অভিষেককে রাখি পরালেন ছাত্রীরা, নবান্ন অভিযানকে “গভীর ষড়যন্ত্র” তোপ সায়নী-তৃণাঙ্কুরের

Date:

Share post:

আজ ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখার আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) রাখি পরালেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীরা। এদিন অভিষেকের হাতে রাখি পরালেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা। ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও রাখি পরান তাঁরা।

আজ ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তব্য রাখতে উঠে বিজেপির মদতে নবান্ন অভিযানকে ‘গভীর ষড়যন্ত্র’ বলে দাবি করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। দলের ছাত্র সংগঠনকে লড়াই ও ত্যাগের বার্তা দিয়ে সায়নী বলেন, “গতকাল দেখলাম কী ভাবে ছাত্র সমাজের ভেক ধরে বিজেপির কিছু বড় নেতা, কিছু কর্মী রাস্তায় নেমে বাংলাকে কলুষিত করার চেষ্টা করলেন। তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করলেন। তারা শান্তিপূর্ণ ভাবে পুলিশকে ঢিল ছুড়লেন, পুলিশের উপর চড়াও হলেন। বাংলার মানুষের বুঝতে বাকি নেই যে এটি একটি গভীর ষড়যন্ত্র।”

অন্যদিকে, তৃণমুল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তাঁর বক্তব্যে এ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবদানের কথা তুলে ধরেন। রাজ্যে পড়ুয়াদের জন্য কী কী ব্যবস্থা করেছে তৃণমূল সরকার, সে কথা তুলে ধরেন তৃণাঙ্কুর। আর জি কর কাণ্ডের প্রতিবাদের স্বরও উঠে আসে তাঁর গলায়। বিষয়টি যে বর্তমানে সিবিআই তদন্ত চালাচ্ছে এবং তৃণমূল যে ধর্ষণ ও খুনে দোষীর সর্বোচ্চ সাজা দাবি করছে, সে কথাও মনে করিয়ে দেন তৃণাঙ্কুর।

আরও পড়ুন:ধর্ষকের ফাঁসি চাই: শুক্র থেকে আন্দোলনে তৃণমূল, ঘোষণা দলনেত্রীর

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...