Wednesday, June 24, 2026

৭২ ঘণ্টা নিখোঁজ থাকার পর উদ্ধার ছাত্রলীগের প্রাক্তন প্রধানের দেহ! মৃত্যুর কারণ‌ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

গত সোমবার থেকে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার বাংলাদেশ আওয়ামী লীগের (Awami League) ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ইশহাক আলি খান পান্নার (Ishaq Ali Khan Panna) দেহ। সূত্রের খবর, মেঘালয় সীমান্তে পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রধানের দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কীভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতার মৃত্যু হল তা সঠিকভাবে জানা যায়নি।

তবে সূত্রের খবর, বাংলাদেশে অশান্তি শুরু হতেই এবং শেহ হাসিনা দেশ ছাড়তেই গোপনে ভারতে আশ্রয় নিতে আসছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ এই নেতা। সে সময়ই মেঘালয়-বাংলাদেশ সীমান্তের ডাউকি পাহাড় টপকানোর সময় আচমকা হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি। যদিও ইশহাককে খুন করা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গত সোমবার মেঘালয়ের উমকিয়ং থানার পুলিশ দেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দেহ এখন পুলিশের হেফাজতে মর্গে আছে বলে খবর।

এদিকে পারিবার সূত্রে খবর, গত ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর ইশহাক বাংলাদেশের রাজধানী ঢাকায় আত্মগোপন করেছিলেন। এরপর তিনি সিলেটে যান। তবে শনিবার তিনি কয়েক জন সঙ্গী-সহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকা দিয়ে মেঘালয় রাজ্যের ডাউকি এলাকায় যান। ভোরে ওই এলাকার একটি পাহাড় পেরিয়ে তাঁদের তাঁদের গন্তব্যে যাওয়ার কথা ছিল। সে সময়ই শ্বাসকষ্ট এবং হৃদ্‌‌রোগের শিকার হন পিরোজপুরের কাউখালির বাসিন্দা ইশহাক। দ্রুত তাঁর দেহ বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে শিলংয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনে দেহ ফেরাতে পরিবারের তরফে আবেদন জানানো হয়েছে।


Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...