Sunday, April 12, 2026

মৃত চিকিৎসকের চাদর ‘বদল’ নিয়ে স্পষ্ট বিবৃতি দিল পুলিশ

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মৃত চিকিৎসক তরুণীর দেহের উপর সবুজ চাদর ছিল বলে, যে দাবি করেছিল পরিবার তা নস্যাৎ করে দিল পুলিশ। পরিবারের তরফে বলা হয় যে তাঁরা যখন দেহ দেখেছিলেন তখন সেখানে সবুজ চাদর ছিল। পরবর্তীতে যে ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসে সেখানে চাদরের রং নীল। এরপরই তথ্য প্রমাণ লোপাটের জন্য চাদর বদলে দেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। সমাজমাধ্যমে দ্রুত খবর ছড়িয়ে পড়তেই স্পষ্ট বিবৃতি দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য বাইরে আসছে। পরিবারের দাবি, যখন তাঁদের দেহ দেখানো হয়েছিল তখন ছিল সবুজ চাদর। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে নীল চাদরে মোড়া চিকিৎসকের দেহ। তাহলে কি কিছু লুকোতে বদলে ফেলা হয়েছিল চাদর? এই নিয়ে বিভ্রান্তি ছড়াতেই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee) বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মৃতদেহের ঢাকা দেওয়া চাদরের রং নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। তিনি সাংবাদিকদের জানান, সেমিনার রুমে যে চাদর দিয়ে কভার করা হয়েছিল, সেটার রং নীল ছিল। তিনি বলেন ছবি এবং ভিডিওগ্রাফি করার সময় যে তিনটি ধাপ থাকে অর্থাৎ ইনকোয়েস্ট, ফরেনসিক এবং সিজার তৈরি হওয়া। এই তিনটি পর্যায়ে চাদর নীল ছিল। এই ধরনের পদ্ধতির সময় উইটনেস বা সাক্ষী থাকে সে ক্ষেত্রে ডাক্তাররাও সেখানে উপস্থিত ছিলেন। এমনকি কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন CBI-এর কাছে তদন্তভার যায়, সেখানেও নীল রঙের উল্লেখ রয়েছে। কেস ডায়েরিতেও অন্য কোন রংয়ের কথা বলা নেই।


Related articles

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...