Friday, April 3, 2026

দিল্লিতে তান্ত্রিক সেজে নাবালিকাকে কবরস্থানে ধর্ষণ, গ্রেফতার প্রৌঢ়

Date:

Share post:

প্রৌঢ় জানতে পেরেছিলেন, এক নাবালিকার বাবা দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। অভিযোগ, তান্ত্রিক সেজে কবরে ডেকে পাঠিয়ে সেখানেই ধর্ষণ করেন নাবালিকাকে। দিল্লির রোহিণীর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত।জানা গিয়েছে, ১২ বছরের নাবালিকাকে ৫২ বছরের প্রৌঢ় টোপ দিয়েছিলেন, তন্ত্র সাধনা করে নাবালিকার বাবাকে সুস্থ করে দেবেন।সেই অনুযায়ী বুধবার নাবালিকাকে ডেকে পাঠিয়েছিলেন কবরস্থানে।সেখানেই চলে যৌন নির্যাতন ও ধর্ষণ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফোনে অভিযোগ জানানো হয়েছিল থানায়। খবর পেয়েই নির্যাতিতার কাছে যায় পুলিশের একটি দল। ইতিমধ্যেই পুলিশের জালে ওই ভেকধারী তান্ত্রিক। তাঁর বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার ৬৫-এর ২ ধারায় মামলা রুজু করা হয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষার যাবতীয় ব্যবস্থাও করা হয়েছে।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...