Wednesday, April 1, 2026

ফের মহারাষ্ট্রে স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত সাফাইকর্মী

Date:

Share post:

ফের মহারাষ্ট্রে (Maharashtra) স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন ও জোর করে পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ উঠল স্কুলেরই সাফাই কর্মীর বিরুদ্ধে! বদলাপুরের (Badlapur ) ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নন্দুরবারে (Nandurbar) এমন অভিযোগে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। শিন্ডে সরকারকে (Eknath Shinde Govt) কাঠগড়ায় তুলে ইতিমধ্যে সরব বিরোধীরা।
পুলিশ সূত্রে খবর, পুরো বিষয়টির কথা ছাত্রী তার অভিভাবকদের জানালে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই পরিবারের তরফে, পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপরই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। তবে অভিযোগ প্রকাশ্যে আসতেই সাফাইকর্মীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ স্কুল কর্তৃপক্ষ। সাফাই কর্মীকে কাজ থেকে ছাঁটাইয়ের পাশাপাশি তার কঠোর শাস্তির দাবি জানানো হয়। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত চার্জশিট গঠন করা হবে।
নন্দুরবারের পুলিশ সুপার আরও বলেন, গত ২৭ অগাস্ট জেলার একটি স্কুলে এই অভিযোগ উঠেছে। স্কুলের এক সাফাইকর্মী এক ছাত্রীকে পর্নোগ্রাফি দেখানোর পাশাপাশি তাঁর যৌন নিগ্রহও করেন বলে অভিযোগ। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...

অধিনায়ককে ছাড়াই মহড়া সানরাইজার্সের, ইডেনে পিচ দেখে অবাক ভিত্তরি

ইডেনে (Eden) প্রথম জয়ের সন্ধানে নামছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। ম্যাচের আগের দিন অপসানাল অনুশীলন ছিল কমলা বাহিনীর। ঈশান কিষান(Ishan...

IPL: ভোটের মরশুমেও চাহিদা তুঙ্গে টিকিটের, ইডেনে কি দেখা মিলবে ‘বাদশা’র?

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden) আইপিএলের(IPL) বোধন। ভোটের ভরা মরশুমেও কেকেআর কে নিয়ে উৎসাহ তুঙ্গে কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি...

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...