Thursday, June 25, 2026

“আমরা চিকিৎসকদের পাশে, কিন্তু ওনরা আমাদের পাশে নেই”! পরিষেবা না পেয়ে ক্ষোভ রোগীর পরিজনের

Date:

Share post:

বুকে প্রবল ব্যথা দাদার। খিদিরপুর এক ব্যক্তি ভাইকে নিয়ে আসেন রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল এসএসকেএমের (SSKM Hospital) কার্ডিওলজি বিভাগে। কিন্তু আসার পরই এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হতে হল তাঁদের। ওই ব্যক্তির কথায়, ডাক্তারবাবু নেই। তাই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা কে কবে ছুটি নেবেন, শুধু সেই আলোচনাতেই ব্যস্ত। রোগীর দিকে ফিরেই তাকাচ্ছেন না। রোগীর পরিবারের কোনও কথাতেই কান দিচ্ছিলেন না তাঁরা। প্রায় হাতে পায়ে ধরে কাজ উদ্ধারের চেষ্টা করেন।

এসএসকেএমের (SSKM Hospital) এমারজেন্সি বিভাগের সামনে দাদাকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ডাক্তারদের লাগাতার কর্মবিতরিতে জেরে হাসপাতালের এমন অব্যবস্থা নিয়ে ক্ষোভ চাপা দিতে পারেননি। বলেই ফেললেন, “প্রায় আধ ঘণ্টা ওখানে রোগীকে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। শুধু ডাক্তারকে ফোন করছে। আর গল্প করে চলেছে। কে কবে ছুটি নেবে। ছুটিতে কে কী করবে, সেইসব নিয়ে শুধু কথা তাঁদের। একজন অসুস্থ মানুষকে নিয়ে এসেছি। তাঁর বুকে ব্যথা করছে। কিছু ওষুধ তো দেবে সাময়িক সুস্থ করতে। সেটুকুও করলেন না ওঁরা। কে কবে ছুটি নেবেন তা নিয়েই ব্যস্ত। অদ্ভুত।”

প্রায় দিশাহারা হয়ে কার্ডিওলজি থেকে আবার এমারজেন্সি বিভাগে নিয়ে এলেন রোগীকে। হাতে প্রেসক্রিপশন আর ইসিজি রিপোর্ট। এবার বললেন, “এখানে কিছুই হবে না। রোগীকে বাঁচাতে আমাকে এখন বেসরকারি কোথাও নিয়ে গিয়ে দেখাতে হবে।” এই ভোগান্তির জন্য কর্মবিরতি আন্দোলনকেই সরাসরি দায়ী করলেন দাদার চিকিৎসা করাতে আসা ওই ব্যক্তি। বললেন, “আর জি করের ওই মহিলা চিকিৎসকের সঙ্গে যা হয়েছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিচার চেয়ে আমরা চিকিৎসকদের পাশে আছি। কিন্তু চিকিৎসকরাই আমাদের পাশে থাকলেন না।”

আরও পড়ুন: কর্মবিরতিতে ছুটির মেজাজ আর জি করে, স্বাস্থ্যকর্মীরা কেউ মোবাইলে খেলছেন গেম, কেউ দিচ্ছেন ভাতঘুম

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...