Saturday, June 27, 2026

আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে উত্তপ্ত কলকাতা পুরসভা, মেয়র বললেন ‘নাটক’

Date:

Share post:

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের ঘটনার জেরে গোটা রাজ্যে তুমুল বিক্ষোভ আছড়ে পড়েছে। গর্জে উঠেছেন চিকিৎসক মহল। অপরাধীর শাস্তির দাবিতে রাজপথে মিছিল নামে। এবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে নানা এলাকার সমস্যা ও কাজের খতিয়ান তুলে ধরার সময় বিচারের দাবিতে সরব হন বিরোধী কাউন্সিলররা।

নীরবতা পালনও হয়। শোকপ্রস্তাবও পাঠ হয়। কিন্তু বিরোধী কাউন্সিলররা দাবি করেন, ‘‌আজকের কলকাতা পুরসভার অধিবেশন আরজি কর হাসপাতালের নিহত মেয়েটির কথা ভেবে মুলতুবি করতে হবে।’‌ যা মানতে চাননি মেয়র।কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌ওঁরা কার কাছে বিচার চাইছেন? তদন্ত করছে সিবিআই। তারা কেন্দ্রীয় সরকারের অধীন। তাছাড়া যাঁরা গুজরাটের ধর্ষণকারীদের জেল থেকে ছাড়িয়ে মালা পরিয়ে বরণ করেন এবং উৎসব করেন, তাঁদের প্রতিনিধি হয়ে এখানে নাটক করার কোনও যুক্তি নেই।’‌অ্যাক্টিং চেয়ারপার্সন অরূপ চক্রবর্তী বলেন, ‘‌আর জি কর হাসপাতালের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত করছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কোনওভাবেই নাগরিক পরিষেবা বন্ধ থাকতে পারে না। সাধারণ মানুষের জন্য জল, আলো, রাস্তার বন্দোবস্ত করতে অঙ্গীকারবদ্ধ কলকাতা পুরসভা।

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...