Thursday, March 26, 2026

মহিলা আইনজীবীর শ্লীলতাহানি! গ্রেফতার ভূমি দফতরের কর্মী

Date:

Share post:

রাজ্যে মঙ্গলবারই পেশ হতে চলেছে ধর্ষণে সর্বোচ্চ শাস্তির বিল। আইন করে কড়া শাস্তির বিধানের মধ্যে দিয়ে সমাজের রোগ সারানোর চেষ্টায় রাজ্যের সরকার। সেখানে রাজ্যে নারীদের উপর আর কোনও ধরনের অভব্য বা অপ্রীতিকর আচরণও যে বরদাস্ত করা হবে না তাও স্পষ্ট করে দিতে চায় রাজ্য প্রশাসন। হুগলির আরামবাগে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির ঘটনায় সরকারি কর্মীকে গ্রেফতার করে আবারও সেই বার্তা দিল প্রশাসন। অভিযুক্ত ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মীকে গ্রেফতার করে আরামবাগ থানার পুলিশ।

অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দফতরে একটি কাজে গিয়েছিলেন মহিলা আইনজীবী। সেই সময়ে তাঁর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করেন ওই দফতরেরই এক কর্মী। ঘটনাস্থলেই প্রতিবাদ করেন আইনজীবী। তবে তখনও দুর্ব্যবহার করেছিলেন অভিযুক্ত। আরও অভিযোগ, এরপরে ঘটনাস্থল থেকে বেরিয়ে আইনজীবী চলে আসেন আদালতে। কিছুক্ষণ পরেই সেখানে চলে আসেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের বেশ কয়েকজন কর্মী। ‘ঝামেলায়’ না গিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন তাঁরা। ওই প্রস্তাব ফেরানোর পরে আইনজীবীকে প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয়। বলা হয়, মিটমাট না করলে তাঁকে আর দফতরে ঢুকতে দেওয়া হবে না।

একদিকে শ্লীলতাহানি, তারপরে হুমকি। এরপরেই আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। তার ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্তকে। শুক্রবার তাকে আরামবাগ আদালতে পেশ করা হয়।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...