Friday, June 26, 2026

আত্মহত্যা কেন বলেছিলেন? সিবিআই জেরায় অ্যাসিস্ট্যান্ট সুপারের চাঞ্চল্যকর বয়ান!

Date:

Share post:

আর জি করের (RG Kar Hospital) নিহত ছাত্রীর পরিবারকে ফোন করে প্রথমে অসুস্থতা ও পরে আত্মহত্যার তথ্য দেন হাসপাতালের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অডিও। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এবার সেই মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞেসাবাদ করেছে সিবিআই।

কী দাবি ওই মহিলার? অসমর্থিত সূত্রের খবর, সেদিন আর জি করে (RG Kar Hospital) দেহ উদ্ধার হওয়ার পর সেখানে অনেক ছাত্র -ছাত্রী, আধিকারিকরা ছিলেন। চেষ্ট মেডিসিন বিভাগের প্রধানই তাঁকে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে ফোন করে খবর দিতে বলেন। বাড়িতে যেহেতু বয়স্ক লোক আছে তাই তাঁরা যাতে বিচলিত না হয়ে পড়ে তাই অসুস্থতার কথা বলতে বলা হয়। কেন্দ্রীয় এজেন্সির কাছে মহিলার আরও দাবি, অল্প সময়ের ব্যবধানে তিনি দু’বার ফোন করে অসুস্থতার কথা বলেন। কিন্তু বেশ কিছুক্ষণ পর পরিবার না পৌঁছনোয় তিনি আবার ফোন করেন এবং সে সময় কিছুটা ঘাবড়ে গিয়ে সুইসাইডের কথা বলে ফেলেন। যাতে মৃতা পরিবারের লোক দ্রুত হাসপাতালে চলে আসেন।

সত্যিই তিনি ঘাবড়ে গিয়ে আত্মহত্যার কথা বলেছিলেন, নাকি ঘটনাটি আত্মহত্যার মোড়ক দেওয়ার জন্য কেউ তাঁকে সেই নির্দেশ দিয়েছিলেন? সেটাই এখন সিবিআই গোয়েন্দাদের কাছে বড় প্রশ্ন?

আরও পড়ুন: কবে ডাক্তার দেখবেন? শহরে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে দূর থেকে আসা গরিব রোগীদের

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...