Saturday, June 20, 2026

দোষীদের ফাঁসির দাবি! মমতার নির্দেশে রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ TMCP-র

Date:

Share post:

গত বুধবারই ছাত্র সমাবেশ থেকে সংগঠনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন‌ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সাফ নির্দেশ দেন, শুক্রবার অর্থাৎ আজ থেকেই রাজ্যের বিভিন্ন  কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আর জি কর (R G Kar) মেডিক্যাল কলেজের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ছাত্র সংগঠন আন্দোলন করবে। সেই মতো শুক্রবার দিনভর তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) কর্মসূচিতে নজর থাকবে।
মমতার আরও নির্দেশ, শনিবার সব ব্লকে ব্লকে মিছিল-ধর্না হবে। তবে যেহেতু শনিবার বহু জায়গায় অর্ধদিবস ছুটি থাকে, সেকারণেই দুপুর ২টো থেকে ৬টা পর্যন্ত ধর্না দিতে হবে। অন্যদিকে রবিবার আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে রাজ্যজুড়ে তৃণমূলের মহিলা নেত্রী এবং কর্মীদের সঙ্গে তৃণমূলের ছাত্র সংগঠনের মহিলা সদস্যেরা ব্লকে ব্লকে আর জি করের ঘটনায় ফাঁসির সাজার দাবি ও নারীদের সুরক্ষার দাবিতে ধর্না ও মিছিল করবেন। সেই মতো রাজ্যের প্রতিটি প্রান্তে শুরু হয়েছে প্রস্তুতি। তবে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে আন্দোলনে নামবে ছাত্র সংগঠন।
তবে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, যেখানে আজ পরীক্ষা আছে, সেখানে দলনেত্রীর নির্দেশ অনুসারে ২ বা ৩ সেপ্টেম্বর পালন করা হবে এই কর্মসূচি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...