Saturday, June 13, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে ৮৩ হাজার মামলা!

Date:

Share post:

পাহাড় সমান মামলা পড়ে সুপ্রিম কোর্টে। ফাইলের ওপর জমছে ধুলো। বিগত ১০ বছরে আটগুণ বৃদ্ধি পেয়েছে মামলা জমার হার। এখনও ঝুলে রয়েছে ৮৩ হাজার মামলার। যা সর্বাধিক। ন্যায়বিচারের আশায় আদালতের দিকে যে দিনের পর দিন চেয়ে রয়েছে সাধারণ মানুষ তার কী হবে! সময়ের সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়েছে কিন্তু পরিস্থিতির বদল ঘটেনি।

২০০৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ে। ২৬ থেকে সংখ্যাটি হয় ৩১। আশা ছিল বিচারাধীন মামলার সংখ্যা কমবে। কিন্তু তা তো হয়নি। উল্টে তা আরও বৃদ্ধি পায়। ২০১৩ সালে বকেয়া মামলার সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে হয় ৬৬ হাজার। ২০১৪ সালে প্রধান বিচারপতি পি সদাশিবম ও আর এম লোধার সময় সংখ্যাটা সামান্য কমেছিল। ২০১৭ সালের মধ্যে তা আরও কমে হয় ৫৬ হাজার। তবে ২০১৮ সালে প্রধান বিচারপতি দীপক মিশ্রের সময় আবারও বাড়তে থাকে এই সংখ্যা।

২০১৯ সালে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর সময় সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে ৩১ থেকে হয় ৩৪। এমন সময় দেশে কোভিড মহামারী থাবা বসায়। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে বাকি থাকা মামলার সংখ্যা দাঁড়ায় ৭৯ হাজার। গগৈর পর প্রধান বিচারপতির পদে বসেন ডি ওয়াই চন্দ্রডূড়। গত দুই বছরে আরও ৪ হাজার মামলা জমে মোট সংখ্যা হয়েছে ৮৩ হাজার।

এরইমধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য জামিনের মামলাও হাই কোর্ট দিচ্ছে না, তার জন্য দেশের সর্বোচ্চ আদালতে আসতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। জামিন পাওয়া সাংবিধানিক অধিকার, তার জন্য কেন সুপ্রিম কোর্টে আসতে হবে!


Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...