Saturday, April 4, 2026

গাড়িতে ধাক্কা, ক্যাব চালককে আছাড় ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে!

Date:

Share post:

দামি গাড়ি থাকলে মানুষকে পিষে মেরে ফেলা যায়। প্রভাবশালী হলে তাতে কোনও শাস্তি হয় না। বারবার এমন ঘটনার সাক্ষী থাকছে মহারাষ্ট্র। এবার আরও একধাপ এগিয়ে দামি গাড়িতে ছোঁয়া লাগলে কীভাবে মানুষের প্রাণ নিতে হয়, তারও উদাহরণ রাখল বিজেপি শাসিত মহারাষ্ট্র। অডি গাড়ির ভুলে পিছনের গাড়ির সামান্য ধাক্কা লাগায় পিছনের গাড়ির চালককে তুলে আছাড় মারলেন মুম্বইকার।

ঋষভ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অন্তরা ঘোষ নিজেদের অডিতে চড়ে যাচ্ছিলেন ঘাটকোপার এলাকা দিয়ে। তাঁদের গাড়ির পেছনে অ্যাপ ক্যাব চালাচ্ছিলেন কেয়ামুদ্দিন আনসারি। একজন যাত্রীকে নিয়ে ওই ট্যাক্সি রওনা দিয়েছিল নভি মুম্বইয়ের উলওয়ের দিকে। অডি ও অ্যাপ ক্যাবের গতি ছিল ধীর। অসলফা মেট্রো স্টেশনের কাছে একটি মলের উল্টোদিকে হঠাৎ করে অডি দাঁড়িয়ে পড়লে তার পেছনে ধাক্কা লাগে আনসারির অ্যাপ ক্যাবটির। তবে তাতে তেমন কোনও ক্ষতিই হয়নি অডি’র।

অভিযোগ, তারপরেই গাড়ি থেকে নেমে ক্যাব চালককে গালাগালি দেন এক মহিলা। একটু পরেই গাড়ি থেকে নেমে আসেন ওই মহিলার স্বামী। ঘুষি-মারধর করার পরে আনসারিকে তিনি সোজা আছাড় মারেন রাস্তাতেই। মাথায় গুরুতর আঘাত পেয়ে বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে ছিলেন চালক। তারপর তাঁকে স্থানীয়দের উদ্যোগে নিয়ে যাওয়া হয় রাজাওয়াদি হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় জেজে হাসপাতালে। গোটা ঘটনা সিসিটিভি-তে ধরা পড়ে।

এরপরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ক্যাব চালক। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই পক্ষেরই বয়ান নথিভুক্ত করেছে। অভিযুক্তদের নাম ঋষভ চক্রবর্তী ও অন্তরা ঘোষ। ঋষভ পেশায় সাংবাদিক। গোটা ঘটনায় সরব হয়েছেন নেটিজেনরা। সমালোচনায় বলা হয়েছে কিছু মানুষ ক্ষমতা পেয়ে কীভাবে তার অপব্যবহার করেন, তার উদাহরণ এই ঘটনা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...