Tuesday, June 23, 2026

ওজন বেশি, শরীরের ভারসাম্য না রাখতে পেরে আউট পাক ক্রিকেটার আজম খান

Date:

Share post:

শরীরের ওজন বেশি। সামলাতে পারলেন না ভারসাম্য আর তার জেরেই আউট পাকিস্তানের ক্রিকেটার আজম খান । পাকিস্থান টেস্ট দলে নেই তিনি। এই মুহুর্তে ১৩৬ কেজি পাক ক্রিকেটার খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। আর সেখানেই ঘটে এমন ঘটনা।

সিপিএল-এ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন আজম খান। শুক্রবার তাঁদের ম্যাচ ছিল অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিরুদ্ধে। সেই ম্যাচেই শরীরের ভারসাম্য না রাখতে পেরে আউট হন আজম। ঘটনার সূত্রপাত, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন পাক ক্রিকেটার। প্রথম সাত বলে পাঁচ রান করেন আজম। অষ্টম বলে শামার স্প্রিংগারের বলে বাউন্ডারি মারেন তিনি। এরপরের বলটি আজমকে বাউন্সার দেন স্প্রিংগার। পুল মারার চেষ্টা করেন পাক ক্রিকেটার। আজম বলের লাইন মিস করেন। বল গিয়ে লাগে তাঁর গলায়। বলের আঘাতে শরীরের ভারসাম্য হারান পাক ক্রিকেটার। ক্রিজে পড়ে যান পাক উইকেটরক্ষক-ব্যাটার। সে সময় তাঁর ব্যাট লেগে ভেঙে যায় উইকেট। স্বাভাবিক ভাবেই ‘হিট উইকেট’ হয়ে আউট হয়ে যান আজম।

পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন আজম। তাঁর ওজন প্রায় ১৩৬ কিলোগ্রাম। প্রাক্তন পাক ক্রিকেটার মইন খানের ছেলে তিনি। অতিরিক্ত ওজনের জন্য সমলোচিত হন আজম।


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...