Tuesday, June 23, 2026

R G Kar: বিচারের দাবিতে সব স্কুলের প্রাক্তনীদের বেনজির মিছিলের সাক্ষী উত্তর কলকাতা

Date:

Share post:

আর জি করের (R G Kar College And Hospital) তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়ে রাজ্য তথা দেশজুড়ে পথ নেমেছেন নেটিজেনরা। সবাই চাইছেন সঠিক দ্রুত বিচার। তদন্তভার সিবিআই-এর হাতে যাওয়ার পরে তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে শনিবার বিকেল রাজপথ-দখল করে বিচারের দাবি জানালেন উত্তর কলকাতার (North Kolkata) সব স্কুলের প্রাক্তনীরা।কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে কলেজ স্ট্রিট ধরে এগোয় মিছিল। একের পর এর আদি মহাকালী পাঠশালা, হোলি চাইল্ড, বাগবাজার মাল্টি পারপাস গার্লস, সিস্টার নিবেদিতা, টাকী হাউজ গালর্স-সহ সব স্কুল। তবে, তিলোত্তমার বিচারের দাবিতে শুরু মহিলারা না নন, উত্তর কলকাতার (North Kolkata) সব বয়েজ স্কুল- হিন্দু, হেয়ার, টাকী, সেন্ট পলস্-এর প্রাক্তনীরাও পা মেলান মিছিলে। মিছিল থেকে সবার একটাই দাবি, বিচার পাক তিলোত্তমা।

মিছিলের শুরু যখন স্বামীজির বাড়ি ছুঁয়ে এগিয়ে চলেছে বেথুন স্কুল পেরিয়ে হাতিবাগানের দিক মিছিলে শেষ তখনও কলেজ স্কোয়ারের। নানা বয়সের প্রাক্তনীরা জাস্টিস চেয়ে রাজপথে এগিয়ে চলেন শ্যামবাজারে নেতাজির মূর্তির দিকে। দ্রুত বিচারের দাবিতে বেনজির মিছিলের সাক্ষী রইল উত্তর কলকাতার রাজপথ।







Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...