Monday, April 13, 2026

প্রথম দিনেই ৫০০ জনের চিকিৎসা, শহরের বিভিন্ন প্রান্তে ‘অভয়া ক্লিনিক’ চালু জুনিয়র ডাক্তারদের 

Date:

Share post:

আর জি করের (R G Kar) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে কর্মবিরতির পথে বাড়িয়েছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। এবার নিহত চিকিৎসকের স্মরণে আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা চালু করলেন ‘অভয়া ক্লিনিক’ (Abhaya Clinic)। রবিবার থেকেই শহরের বিভিন্ন প্রান্তে ক্যাম্প বানিয়ে শুরু রোগী দেখার কাজ। বিভিন্ন ক্যাম্পে সকাল থেকেই ভিড় চোখে পড়ছে। শনিবার ই টেলিমেডিসিন পরিষেবা চালু করেন জুনিয়র ডাক্তাররা। এবার অভয়া ক্লিনিকের ব্যানারে শহরের বিভিন্ন প্রান্তে পরিষেবা দিচ্ছেন ডাক্তাররা। রবিবার এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট (West Bengal Junior Doctors Front)।

শনিবার সকাল ১০টা থেকে থেকে আর জি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তারা ‘টেলিমেডিসিন’ পরিষেবা শুরু করেন। বিনামূল্যে শহরের বিভিন্ন প্রান্তে পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা একাধিক দলে ভাগ হয়ে ‘অভয়া ক্লিনিক’ চালু করেছেন। সূত্রের খবর, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কুমোরটুলিতে পরিষেবা দেবেন। অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা থাকবেন ধর্মতলায়। এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা নন্দনের পাশে রানুছায়া মঞ্চে থাকবেন। পাশাপাশি ন্যাশনাল মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা থাকবেন হাসপাতলের ২ নম্বর গেটে। এছাড়াও নীলরতন সরকারের হাসপাতালের ১ নম্বর গেট, কেপিসি এবং ইএসআইয়ের জুনিয়র ডাক্তাররা ৮বি এবং বেহালা ফ্রেন্ডস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবার জন্য ইতিমধ্যে কয়েকটি ফোন নম্বরও চালু করা হয়েছে। ইতিমধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭, ৬২৯০৩২৬০৭৯ এই নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলি মেডিসিন পরিষেবা চালু করা হয়েছে। তবে কোনওভাবেই যে তাঁরা আন্দোলনের পথ থেকে সরছেন না সেকথা সাফ জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ‘বিচার পেতে আলোর পথে’ নামক একটি কর্মসূচিরও আয়োজন করেছে আন্দোলনকারী চিকিৎসকরা।


Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...