Monday, June 8, 2026

বিচারের দাবিতে নাগরিক সমাজের মহামিছিলে সেলিব্রিটি থেকে আমজনতা,তুলোধনা সিবিআইকে

Date:

Share post:

রবিবার দুপুরে নাগরিক সমাজের মহামিছিল হল । কলেজ স্কোয়ারে জমায়েত হলেন সেলিব্রিটি থেকে আমজনতা।কে ছিলেন না সেই মিছিলে। স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষালের মতো একঝাঁক সেলিব্রিটি। মিছিলে ছিলেন অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, বাদশা মৈত্র। কোনও দলের বা পতাকার নয়, এই মিছিল ছিল নাগরিক সমাজের। তবে আয়োজনে একটি মঞ্চ, যার নাম “আমরা তিলোত্তমা”। মিছিলে অংশগ্রহণকারীদের কপালে বেগুনি ফেট্টিতে লেখা ‘তিলোত্তমা’।

রবিবার বেলা তিনটে থেকে শুরু হয় মহামিছিল। এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন‍্য ১১ টি দাবি জানানো হবে।মিছিলে পা মেলান চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রী।কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারাও যোগ দিয়েছেন এই মহামিছিলে।

অপর্ণা সেন বলেন,”সকলে নিজের মতো করে প্রতিবাদ করছেন। কিন্তু ঘটনার তদন্ত কতটা এগিয়েছে, তা এখনও আমরা জানি না।মাত্র একজন গ্রেফতার হয়েছে। সিবিআইয়ের তদন্ত কোন পথে চলছে, খবর আমাদের কাছে নেই।নির্যাতিতার পরিবারকে জবাব দেওয়ারও দায়বদ্ধতা আছে।”মিছিলে দোষীদের ফাঁসির পাশাপাশি সিবিআইয়ের তদন্তের ঢিলেঢালা মনোভাব নিয়েও প্রতিবাদে সোচ্চার হন নাগরিক সমাজ।কয়েক হাজার মানুষ এই মিছিলে পা মেলান।কলেজ স্কোয়ারে শুরু হয়ে এই মিছিল শেষ হয় ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে।একদিকে প্রত্যেকের হাতে ছিল প্রতিবাদি প্ল্যাকার্ড, আর গলায় বিচারের দাবিতে স্লোগান।

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...