Monday, April 6, 2026

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শালিমারগামী লোকাল ট্রেন!

Date:

Share post:

ফের রেলের গাফিলতি প্রকাশ্যে। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শালিমারগামী লোকাল ট্রেন। দিকনির্দেশের জন্য ব্যবহার করা লোহার অ্যাঙ্গেল বেতর লেভেল ক্রসিংয়ের কাছে সিগনাল পোস্ট থেকে বিপজ্জনক ভাবে বেরিয়ে থাকায় তাতেই ঘষা লাগে সাঁতরাগাছি থেকে রওনা দেওয়া ট্রেনের। যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, আহত হতে পারতেন যাত্রীরা। ঘটনার গুরুত্ব বুঝে ট্রেন থামিয়ে দেন চালক। প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। দক্ষিণ-পূর্ব রেলের ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে ওই অ্যাঙ্গেল কেটে ফেলেন। এরপর স্বাভাবিক হয় রেল পরিষেবা।

এই প্রসঙ্গে যাত্রীরা বলেন, ওই লাইনে অনেক ট্রেন চলে। তা সত্বেও এমন গাফিলতি কী করে হল? রেলের রক্ষণাবেক্ষণের অভাবের জন্যেই এমন ঘটনা বলে অভিযোগ করেন তাঁরা। এই গাফিলতির জেরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। রবিবার অন্য দিনের তুলনায় ট্রেনে অপেক্ষাকৃত কম ভিড় থাকায় বড় ধরনের বিপত্তি ঘটেনি। অন্য দিন হলে দরজায় ঝুলতে থাকা যাত্রীরা অনেকেই এর ফলে গুরুতর জখম হতে পারতেন। রেলের এইরকম গাফিলতির জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।


Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...