Tuesday, March 31, 2026

কোচবিহারে জেলাশাসকের দফতরে ইটবৃষ্টি, আইন ভেঙে গ্রেফতার নিশীথ-সহ বিজেপি নেতৃত্ব

Date:

Share post:

আর জি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। মামলা চলছে সুপ্রিম কোর্টে। অথচ ঘোলাজলে রাজনীতি করছে রাজ্যে অশান্তি তৈরি ছক করছে বিজেপি (BJP)-সহ বিরোধী দলগুলি। সোমবার, কোচবিহারে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জেলাশাসকের দফতর ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। আর সেখানেই পুলিশের উপর আক্রমণের পাশাপাশি জেলাশাসকের অফিস লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিক্ষোভকারীরা। ঘটনায় নেতৃত্ব দিয়ে গ্রেফতার হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)।

আর জি কর কাণ্ড নিয়ে বিচারের দাবিতে উত্তাল বাংলা। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচারের দাবিতে সোমবার রাজ্যজুড়ে জেলাশাসকের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। কোচবিহারের নিশীথ প্রামাণিকের নেতৃত্বে মিছিল মাঝপথে আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসায় জড়ান নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠি চালায় পুলিশ। পালটা ইটবৃষ্টি শুরু করেন বিজেপির নেতা-কর্মীরা। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। নিশীথ-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

কোচবিহারের পাশাপাশি আলিপুর দুয়ার-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি ঘরে অশান্তির মিলেছে। তবে, রাজনৈতিক মহলের প্রশ্ন, যেখানে তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে সেখানে রাজ্যের জেলাশাসকদের দফতরের হামলার কারণ কী!











Related articles

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...