Wednesday, March 18, 2026

শিশুদের যৌন নির্যাতনে শীর্ষে ৩ বিজেপি রাজ্য! সরকারি রিপোর্টে দাবি

Date:

Share post:

এক, দুই নয়, চার বছর ধরে দেশের সবথেকে বেশি শিশুদের যৌন নির্যাতন (POCSO)। সবার উপরে থাকা তিন রাজ্যই গেরুয়া শিবিরের দখলে। কলকাতায় আর জি করের ঘটনা নিয়ে বাংলায় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে রাজনীতির খেলায় নামা বিজেপি নিজেদের রাজ্যগুলির দিক থেকে নজর ঘোরাতেই কী বাংলার ঘটনার উপর বেশি নজর দিচ্ছেন, প্রশ্ন রাজনৈতিক মহলে।

কেন্দ্র সরকার প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত শিশু যৌন নির্যাতনের ঘটনায় পকসো (POCSO) আইনে মামলা রুজু হওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ (Uttarpradesh)। সেখানে চার বছরে এই অপরাধের সংখ্যা কমার বদলে নিয়ম করে বেড়ে গিয়েছে। ২০১৯ সালে যে ধারায় উত্তরপ্রদেশে মামলা রুজু হয়েছিল ৭ হাজার ৫৯৪টি, ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ১৩৬টি।

এই চার বছরে গোটা দেশে পকসো ধারায় মামলার সংখ্যা ৪৭ হাজার ৩২৪টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৪১৪টিতে। যার মধ্যে একটা বড় ‘অবদান’ বিজেপি শাসিত রাজ্যগুলির। উত্তরপ্রদেশের পরেই তালিকায় দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র (Maharashtra)। সেখানে ২০১৯ সালে পকসো ধারায় মামলা ছিল প্রায় ছয় হাজার। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৫৭২টি। তৃতীয় স্থানে আরেক গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশ (Madhyapradesh)। সম্প্রতি যেখানে আগাছার মতো গজিয়ে ওঠা বেসরকারি হোম দেখে চিন্তায় পড়েছে খোদ কেন্দ্রের শিশু অধিকার কমিশনও।

তবে শুধু শিশুদের উপর অপরাধের ঘটনাই নয়, সেই সব অভিযোগের বিচারেও গোটা দেশে চরম ঢিলেমিতে শীর্ষে বিজেপিসঙ্গী রাজ্য মহারাষ্ট্র। ২০১৯ সালে যেখানে সুপ্রিম কোর্ট পকসো (POCSO) মামলার বিচারের জন্য আলাদা আদালত তৈরি নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছিল, সেখানে গোটা দেশে সেই মামলার বিচার প্রক্রিয়ার ঢিলেমিতে দেখা যাচ্ছে প্রতিটি ফাস্ট ট্র্যাক কোর্ট (Fast Track Court) প্রতি বছর ২৮টির কাছাকাছি মামলার নিষ্পত্তি করতে পারছে। সেক্ষেত্রে বকেয়া মামলার শীর্ষে থাকা মহারাষ্ট্রে এতটাই ধীর গতিতে বিচার পদ্ধতি যে সব বকেয়া মিটতে ২০৩৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মামলার ঢিলেমিতে দ্বিতীয় স্থানে কংগ্রেস শাসিত অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh) ও তৃতীয় স্থানে বিজেপির রাজস্থান (Rajasthan)।

spot_img

Related articles

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার...

আর্থিক ক্ষতি কমবে বুমরাহদের, বেতন কাঠামো পরিবর্তনের পথে বিসিসিআই

টি২০ বিশ্বকাপ জয়ের পরই বার্ষিক চুক্তি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিসিসিআই (BCCI)। এ+ ক্যাটেগরি তুলে দেওয়ায়...

ঘোষণা হতেই রাজপথে তৃণমূল প্রার্থীরা, অলিগলি প্রচারে শশী থেকে শ্রেয়া

২৯১ আসনে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...