Saturday, April 4, 2026

মিলল না সমাধানসূত্র! তৃতীয় দফার আলোচনার পরেও অনড় জুনিয়র চিকিৎসকরা

Date:

Share post:

পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসার পরও অনড় জুনিয়র ডাক্তাররা। এই নিয়ে ফিয়ার্স লেনে পুলিশের সঙ্গে আন্দোলনকারী ডাক্তারদের তিন দফা আলোচনা হলেও বেরাল না কোনও সমাধানসূত্র। রাস্তা দখল থেকে রাত দখলের এমনকি দাবি না মানা পর্যন্ত অবস্থানে থাকার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তাররা।

এর আগে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেছিলেন, চিকিৎসকদের ২০জনের প্রতিনিধি দল লালবাজার পর্যন্ত গিয়ে সিপি বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে পারেন। বলেছিলেন, ফিয়ার্স লেনে শান্তিপূর্ণ অবস্থান ও আন্দোলন করলেও পুলিশের আপত্তি নেই। তারপরে আরও একবার একই বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। তৃতীয়বারে অ্যাডিশনাল সিপি এসে বলেন, জমায়েত থাকুক ফিয়ার্স লেনেই। প্রতিনিধি দল সরাসরি লালবাজারে গিয়ে তাঁদের দাবি জানিয়ে ডেপুটেশন দিতে পারেন। তবে তা মানতে নারাজ আন্দোলনকারীরা।

জুনিয়র চিকিৎসকদের দাবি, ফিয়ার্স লেন থেকে ব্যারিকেড তুলে নিয়ে মিছিলকে যেতে দিতে হবে বেন্টিঙ্ক পর্যন্ত। সেখানে মিছিল অবস্থান করবে। ওখান থেকে ২০জনের প্রতিনিধি দল যাবে লালবাজার পর্যন্ত। দাবি তোলা হয়, তা না হলে হয় সিপি এসে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে দাবিপত্র জমা নিক বা ইস্তফা দিক। তবে পুলিশের বক্তব্য, লালবাজার থেকে আধ ঘণ্টা দূরত্বের অঞ্চল বেন্টিঙ্ক থেকে ১৬৬ধারা জারি তাই কোনও মতেই আন্দোলনকারীদের যেতে দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন- ইডি-১, আপ-২; এক গ্রেফতারির দিনেই জেলমুক্তি দুজনের

আন্দোলনকারী ডাক্তারদের তরফে সিপিকে দেওয়া ১০ মিনিটের ডেডলাইন পেরিয়ে প্রায় ১ ঘণ্টার বেশি হয়ে গেলেও এখনও নিজেদের দাবিতে অনড় তাঁরা। ফিয়ার্স লেনে ব্যারিকেড না ভেঙেই অবস্থানস্থল থেকেই লাউড স্পিকারে গান চালিয়ে, স্লোগান দিয়ে ও ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজেদের প্রতিবাদ কর্মসূচি চালাতে থাকেন জুনিয়র ডাক্তাররা। রাস্তার ওপরেই প্রতিবাদের ছবি আঁকার পাশাপাশি লিখতে শুরু করেন স্লোগান। অন্যদিকে, ব্যারিকেডের অপর প্রান্তে বসে ও দাঁড়িয়ে সজাগ পুলিশ বাহিনীও। এখনও পর্যন্ত আন্দোলনকারী ও পুলিশ দুপক্ষেই নিজেদের অবস্থানে অনড়।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...