Monday, April 13, 2026

প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে, পদক জয় যোগেশের

Date:

Share post:

২০২৪ প্যারিস প্যারালিম্পক্সে ফের সাফল্য ভারতের ঝুলিতে। এবার রুপো এল ডিসকাস থ্রোয়ে। প্যারালিম্পিক্সে এফ৫৬ বিভাগে পদক পেলেন যোগেশ কাঠুনিয়া। তিনি সর্বোচ্চ ছুঁড়েছেন ৪২.২২ মিটার। এর সুবাদে প্যারিস প্যারালিম্পিক্সে অষ্টম পদক এল ভারতের ঝুলিতে।

এই বিভাগে সোনার পদক জয় ব্রাজিলের বাতিস্তার। তিনি ছোঁড়েন ৪৬.৮৬ মিটার। ৪১.৩২ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পেয়েছেন গ্রিসের কনস্তানতিনোস। রুপো জয় ভারতীয় অ্যাথলিটের। প্রথম প্রচেষ্টাতেই ৪২.২২ মিটার দূরত্বে ডিসকাস ছুড়ে রুপো পান যোগেশ। ২০২০-র টোকিও অলিম্পিক্সেও রুপো পেয়েছিলেন যোগেশ। এবার তাঁর লক্ষ্য ছিল সোনার পদক। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হল যোগেশের। এদিন প্রথম থ্রোতেই তিনি রুপো এনে দেন ভারতকে। পরের পাঁচটিতে ছোঁড়েন ৪১.৫০ মিটার, ৪১.৫৫ মিটার, ৪০.৩৩ মিটার, ৪০.৮৯ মিটার ও ৩৯.৬৮ মিটার। এখনও পর্যন্ত কাঠুনিয়ার সেরা থ্রো ৪৫.১৮ মিটার। সেই নিরিখে প্যারিসে ভাল পারফর্ম করতে পারলেন না ভারতীয় অ্যাথলিট। তাতে অবশ্য তাঁর পদক জয় আটকায়নি।

আরও পড়ুন- শীতল দেবীর পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনার এই ফুটবলার, সোশ্যাল মিডিয়ায় করলেন পোস্ট


Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...