Saturday, April 4, 2026

২১ ঘণ্টা পরে খুলল ‘লৌহ কপাট’, ডাক্তারদের লালবাজারের পথে মিছিলের অনুমতি

Date:

Share post:

ধৈর্যের পরীক্ষার জয় জুনিয়র ডাক্তারদের। লালবাজারে স্মারকলিপি দিতে যাওয়া জুনিয়র ডাক্তারদের জন্য ব্যারিকেড খুলে দিল কলকাতা পুলিশ। দফায় দফায় আলোচনা, সুরাহা না মেলা, ডাক্তারদের রাতভর অবস্থান বিক্ষোভ, শান্তিপূর্ণ অবস্থানে রাত কাটানো। সব শেষে মঙ্গলবার দ্বিতীয় দফার আলোচনার পরে কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হল ‘লৌহ কপাট’ খোলার। ডাক্তারদের অনুমতি দেওয়া হল লালবাজার পর্যন্ত মিছিল করে এগোনোর।

সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়ে কলেজ স্কোয়্যার থেকে রওনা দেয় আর জি করের জুনিয়র ডাক্তাররা। কিন্তু ফিয়ার্স লেনে তাঁদের আটকে দেয় কলকাতা পুলিশ। দুই ধাপের ব্যারিকেডের বাইরেই অবস্থানে বসেন আন্দোলনরত চিকিৎসকরা। এরপর ডিসি সেন্ট্রাল থেকে ডিসি ট্রাফিক, বারবার চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন। কিন্তু চিকিৎসকরা তাঁদের দাবিতে অনড় থাকেন। কার্যত চিকিৎসক সমাজকে অবিশ্বাসের চোখে দেখে ব্যারিকেড দিয়ে আটকানোর বিষয়টি সহজভাবে নিতে পারেননি আন্দোলনকারীরা।

অন্য়দিকে নিরাপত্তার প্রশ্ন অচল ছিল কলকাতা পুলিশ। আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনারও রাতে বা সকাল পর্যন্ত দেখা করতে যাননি জুনিয়র ডাক্তারদের সঙ্গে। তাই দফায় দফায় আলোচনা করতে গেলেও বরফ গলেনি। শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের চাপের কাছে নরম হয় কলকাতা পুলিশ। মঙ্গলবার দুপুরে ফের ডিসি ট্রাফিকের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয় আন্দোলনরত ডাক্তারদের। তাঁরা প্রতিশ্রুতি দেন কোনও ধরনের অশান্তির ঘটনা ঘটবে না। শান্তিপূর্ণভাবে ব্যারিকেড পেরিয়ে আরও একশো মিটার এগোবেন তাঁরা। সেখান থেকে ২২ জনের প্রতিনিধিদল লালবাজারে স্মারকলিপি দেবেন তাঁরা।

এই সিদ্ধান্তের পরই দেখা যায় একাধিক তালা খোলার প্রক্রিয়া শুরু করে কলকাতা পুলিশ। অন্যদিকে বৃষ্টির মধ্যে কখনও ‘কারার ওই লৌহ কপাট’, কখনও ‘উই স্যাল ওভারকাম’ গান গেয়ে নয় ফুট উঁচু ব্যারিকেড সরার অপেক্ষা করেন জুনিয়র ডাক্তাররা। তবে ব্যারিকেড সরলেও কড়া পাহারায় ডাক্তারদের ঢোকার প্রস্তুতি নেয় কলকাতা পুলিশ।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...