Monday, April 6, 2026

হরিয়ানা বিধানসভা ভোটে আপের সঙ্গে আসন সমঝোতার পক্ষে সওয়াল রাহুলের

Date:

Share post:

এবার হরিয়ানা বিধানসভা ভোটে আসন সমঝোতা করার সম্ভাবনা ‘ইন্ডিয়া’র দুই শরিক কংগ্রেস এবং আম আদমি পার্টির।জানা গিয়েছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার দলের জাতীয় নির্বাচনী কমিটির বৈঠকে সরাসরি এই প্রস্তাব দেন। মঙ্গলবার ইতিবাচক বার্তা দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল।এআইসিসি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠকে রাহুল সরাসরি কংগ্রেস নেতাদের কাছে জানতে চান, ভোট ভাগাভাগি এড়াতে ‘ইন্ডিয়া’র সহযোগী দলগুলির মধ্যে আসন সমঝোতা সম্ভব কি না। সে সময় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা জানান, আপ চাহিদা মতো আসন দিতে গেলে কংগ্রেসের ক্ষতি হওয়ার সম্ভাবনা। রাহুল সরাসরি জানান, একমাত্র লক্ষ্য হওয়া উচিত বিজেপিকে হারানো।এমনকী, মঙ্গলবার এআইসিসির নবনিযুক্ত পদাধিকারীদের বৈঠকেও তিনি গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিরোধী ঐক্যের পক্ষে সওয়াল করেন।
প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে বিজেপি শাসিত হরিয়ানায় সমঝোতা করেছিল কংগ্রেস এবং আপ। সে রাজ্যের ১০টি আসনের মধ্যে একটি কেজরিকে ছেড়ে ন’টিতে লড়েছিল কংগ্রেস। তার মধ্যে পাঁচটিতে জয়ী হয় কংগ্রেস।বাকি পাঁচটি দখল করে বিজেপি। ২০১৯ সালে ১০টি আসনেই জিতেছিল বিজেপি। যদিও গত জুলাই মাসে এআইসিসির মুখপাত্র জয়রাম রমেশ বিধানসভা ভোটে আপের সঙ্গে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেন। আপের তরফেও হরিয়ানার বিধানসভা ভোটে একা লড়ার বার্তা দেওয়া হয়েছিল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, হরিয়ানায় আপের বাড়বৃদ্ধি হবে কংগ্রেসের ক্ষতিবৃদ্ধি হলে। আবার একই রকম ভাবে কংগ্রেসের উন্নতি হবে আপের অবনতিতে। কিন্তু বাস্তব পরিস্থিতি আঁচ করে আপাতত বিজেপিকে ঠেকাতে দু’পক্ষ সমঝোতা করতে পারে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...