Monday, April 6, 2026

অনলাইনে ২২ হাজার কোটি টাকার কেলেঙ্কারি অসমে! নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিনিয়োগ করলেই টাকা দ্বিগুণ! টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করেই এভাবে হাজার হাজার মানুষকে প্রতারিত করার বড় চক্র চলছিল অসমে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্তরা। জানা গিয়েছে, অনলাইনে স্টক মার্কেটে বিনিয়োগ করার নাম করেই ২২ হাজার কোটি টাকার প্রতারণা অসমে।

পুলিশ জানায়, অনলাইন ট্রেডিং দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডিব্রুগড়ের বাসিন্দা বিশাল ফুকান ও গুয়াহাটির বাসিন্দা স্বপ্নিল দাসকে। অসম জুড়ে এই অনলাইন দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের সন্দেহ। এই ঘটনায় আরও অনেককে গ্রেপ্তার করা হবে বলে অসম পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রতারকরা বিলাসবহুল জীবনযাপন করত। এভাবে সাধারণ নাগরিকদের একাংশকে প্রলুব্ধ করে ৬০ দিনের ভিতর বিনিয়োগের ৩০ শতাংশ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অন্তত ২২ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবে ওই টাকা এখনও উদ্ধার করা যায়নি। ঠিক কতজন নাগরিক এই প্রতারণা চক্রের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেও এখনও জানা যায়নি।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টে বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ, বৃহস্পতিবার হচ্ছে না আর জি কর মামলার শুনানি

এই প্রতারণা চক্র সামনে আসতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য আবেদন জানিয়েছেন।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...