Monday, April 6, 2026

বিচ্ছেদ ভুলে ছেলে অগস্ত্যর জন্য ফের কাছাকাছি হার্দিক পান্ডিয়া এবং নাতাশা!

Date:

Share post:

ফের কাছাকাছি পান্ডিয়া এবং নাতাশা। শুধুমাত্র ছেলের জন্য বিচ্ছেদের পরেও ফের দুজন কাছাকাছি।আসলে দীর্ঘদিন পর ছেলে অগস্ত্যকে আবার কাছে পেলেন হার্দিক পান্ডিয়া সার্বিয়ান সুন্দরী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তারপর এই প্রথম বার ভারতীয় অলরাউন্ডারের কাছে ফিরেছে ছোট্ট অগস্ত্য। গত ১৮ জুলাই সোশ্যাল মিডিয়ায় হার্দিক ও নাতাশা একসঙ্গে তাঁদের বিচ্ছেদের খবর শেয়ার করেছিলেন। তারপর থেকে মা নাতাশার সঙ্গে সার্বিয়াতেই ছিল অগস্ত্য। এবার ভারতে ফিরেছেন নাতাশা।মায়ের সঙ্গে ভারতে এসেছে অগস্ত্য। সে পৌঁছে গিয়েছে বাবার কাছে।

নাতাশা স্তানকোভিচ ইন্সটাগ্রাম স্টোরিতে অগস্ত্যর একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে হার্দিকের দাদা ক্রুনালের ছেলে কবীরের সঙ্গে খেলছে অগস্ত্য।এরই পাশাপাশি, ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী পঙ্খুরি শর্মার ইন্সটাগ্রাম স্টোরিতে দেখা যায়, তাঁর কোলে বসে রয়েছে কবীর ও  অগস্ত্য। আর পঙ্খুরি দু’জনকে গল্প শোনাচ্ছেন। ওই স্টোরির ক্যাপশনে লেখা, ‘স্টোরি টাইম!’ এই দুই ছবি দেখলে বুঝতে অসুবিধা হচ্ছে না যে এখন হার্দিকের বাড়িতেই রয়েছে ছোট্ট অগস্ত্য।তবে হার্দিক ও নাতাশার দেখা হয়েছে কিনা, তা জানা যায়নি। কিন্তু তাঁদের ছেলে এখন পান্ডিয়া বাড়িতেই রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

বিচ্ছেদের সময় হার্দিক এবং নাতাশা জানিয়েছিলেন, তারা আলাদা হচ্ছেন কিন্তু তাঁদের ছেলে দু’জনেরই ভালোবাসা পাবে।হার্দিক লিখেছিলেন, আমি ও নাতাশা চার বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে যাচ্ছি। নিজেদের সেরাটা দিয়েছিলাম আমরা। চেষ্টা করেছিলাম আমরা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার। কিন্তু আমরা পারিনি। আর তাই যেটা হয়েছে সেটাই আমাদের জন্য ভালো। এই সিদ্ধান্তটা আমাদের জন্য বেশ কঠিন। পরিবার বাড়তেই যে সম্মান, ভালোবাসা নিয়ে বেড়ে উঠছিলাম সেই সব মাথায় রেখে এই কাজ আমাদের পক্ষে মোটেও সহজ ছিল না। আমাদের জীবনে আমাদের ছেলে অগস্ত্য ভীষণ স্পেশ্যাল। ওকে পেয়ে আমরা ধন্য। আমরা দু’জনে মিলেই তাই ওকে বড় করে তুলব। আমরা সব ওকে দেব, ওর খুশির জন্য যা করা দরকার সেটা করব।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...