Tuesday, June 23, 2026

করম পুজোয় চা শ্রমিকদের সবেতন ছুটি নবান্নের, বন্ধ থাকবে সরকারি দফতর

Date:

Share post:

করম পুজো (Karam Puja Festival) উপলক্ষে রাজ্য সরকার (Government of West Bengal) আগামী ১৪ সেপ্টেম্বর পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন (Nabanna) জানায় যেহেতু এই পুজোর নির্দিষ্ট দিন থাকে না তাই সরকারি ছুটির তালিকায় করম পুজোর কথা থাকে না। আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। ঐদিন সরকারি দফতর, স্কুল কলেজ, পঞ্চায়েত অফিসে ছুটি থাকবে। পাশাপাশি বিভিন্ন চা বাগানে কর্মরত শ্রমিকদের সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।

শাস্ত্র মতে করম পুজো হয় পার্শ্ব একাদশীর দিন।কুড়মি, আদিবাসীরা সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবে মেতে ওঠেন।রাঢ় বাংলার পুরুলিয়া ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড়ের মহাসমারোহে এই উৎসব পালিত হয়। আদিবাসী অধ্যুষিত ছোট নাগপুর মালভূমি এলাকায় এই উৎসবে সামিল হতে পর্যটকরা ভিড় করেন। মনে করা হয় করম, ভাদু উৎসবের হাত ধরেই শারদ উৎসব আগমনের সূচনা হয়।


Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...