Monday, April 13, 2026

‘আমি শুনেছি সেদিন’ গানের রিমেক ভার্সন গেয়ে ট্রোলড অরিজিৎ! 

Date:

Share post:

বিনোদন জগতের প্লেব্যাক সিঙ্গার মানেই সবার আগে অরিজিত সিং-এর (Arijit Singh) নাম। দরদী গান হোক কিংবা নায়কের চরিত্রের রোমান্টিক স্টাইলকে মাইক্রোফোনের সামনে ধরা- সবকিছুতেই নিজের একশো শতাংশ উজাড় করে দিতে পারেন মুর্শিদাবাদের ছেলেটা। কিন্তু সেই গায়ক এবার বাংলা গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং- এর শিকার! বাঙালির মননে কিছু গান চিরন্তন পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সেরকমই একটা গান হল শিল্পী মৌসুমী ভৌমিকের (Mousumi Bhowmik) কণ্ঠে ‘আমি শুনেছি সেদিন’। গায়ক এই গান গাইতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিন্দা করলেন গানের মালিক নিজেই।

বৃহস্পতিবার রাতে অরিজিতের গাওয়া গানের ভার্সনটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে মৌসুমী লেখেন “আমি এই মাত্র পুরো গানটি শুনলাম। এবং শোনার পর আমার বমি বমি পাচ্ছে।” যদিও গানটি অরিজিতের নিজের গাওয়া নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি আপলোড করা হয়েছে তা নিয়ে সংশয়ে ছিলেন গায়িকা নিজেই। ‘জিরো বিট’ নামে এক ইউটিউব চ্যানেলে গানটি প্রায় ৭ মাস আগে প্রকাশ করা হয়। এই চ্যানেলে অন্যান্য যে সমস্ত গানগুলো আপলোড করা হয়েছে সেগুলো সব অরিজিতের গাওয়া হলেও এই গানে কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্য নেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অনেকে এই ভিডিওটির নিচে কমেন্ট করে দাবি করেছেন যে এই গানটি প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে। কেউ কেউ আবার কটাক্ষে ভরিয়ে দিয়েছেন অরিজিতকে। গানটির নিচে বিবরণ অংশে অবশ্য ইউটিউব চ্যানেলের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, গানের কণ্ঠ অরিজিৎ সিংয়ের মতো হলেও তা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গাওয়া।


Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...