Thursday, March 12, 2026

মানুষের মাথায় গজালো শিং! গল্প নয় সত্যি ঘটনা 

Date:

Share post:

পশুর মাথায় শিং দেখে অভ্যস্ত আমরা। কিন্তু মানুষের মাথায় যদি ওই একই জিনিস দেখা যায়, তাহলে বিষয়টা হজম হতে একটু সময় লাগবে বটে। প্রাথমিকভাবে অনেকেই হয়তো বলবেন ভাইরাল হওয়ার জন্য উড়ো খবর বাজারে ছাড়া হয়েছে। কিন্তু যাঁরা মধ্যপ্রদেশের (Madhyapradesh) বাসিন্দা শ্যামলাল যাদবকে (Shyamlal Yadav) সামনে থেকে দেখেছেন বা তাঁর ছবি পেয়েছেন তাঁদের চোখ কপালে ওঠার জোগাড়। সত্যি সত্যি মানুষের মাথায় শিং (Cutaneous horns) , এও কি সম্ভব!

সমাজমাধ্যমে ‘শিং’-এর জন্য বেশ বিখ্যাত মধ্যপ্রদেশের শ্যামলাল। বর্ষীয়ান এই ব্যক্তির মাথার উপরে লম্বা উঁচু মতো কিছু একটা গজিয়ে উঠেছে বলে ভাইরাল ছবিতে বোঝা যাচ্ছে। কিন্তু সেটা কী? প্রাথমিকভাবে শ্যামলাল নিজেও বিষয়টার গুরুত্ব বোঝেননি। ফলে যখনই এটা দেখা দিত তখনই তিনি কাঁচি দিয়ে কেটে ফেলতেন। কিন্তু পরে যখন শিং দ্রুত বাড়তে থাকে তখন চিকিৎসকের পরামর্শ নেন। তিনি জানান ২০১৪ সালে একবার মাথায় আঘাত লাগার পর থেকে এই শিং গজাতে শুরু করে। ডাক্তাররা তাঁর পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারেন, এটি আসলে ‘ডেভিল হর্ন’ বা অনেকে একে ‘অ্যানিম্যাল হর্ন’ বলেও চেনেন। এই ধরনের শারীরিক অবস্থা সত্যিই বিরল যা পরবর্তীতে ক্যান্সারের মতো মারাত্মক আকার ধারণ করতে পারে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই সমস্যা দেখা যায়। এটি কঠিন হলুদাভ আকারের হয়ে থাকে। পুরুষের থেকে মহিলারা এই রোগে আক্রান্ত হন বেশি। এটি কেরাটিন দ্বারা গঠিত হওয়ার কারণে অপারেশনের মাধ্যমে অপসারণে খুব একটা অসুবিধা হয় না।


spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...