Friday, April 3, 2026

রাজ্যে শস্যবিমা প্রকল্পের সময়সীমা বাড়ল, ক্ষতিপূরণের টাকা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

Date:

Share post:

রাজ্যে শস্যবিমা প্রকল্পের সময়সীমা বাড়ানো হচ্ছে। খরিফ মরশুমে ধানের জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সময়সীমা ধার্য করা হয়েছিল। তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে রাজ্যের কৃষি দফতর জানিয়েছে। কৃষকদের বিমার জন্য কোনও অর্থ দিতে হবে না। আরও বেশি সংখ্যক কৃষককে বিমার আওতায় আনতে আবেদনের সময়সীমা দু’সপ্তাহ বাড়ানো হল বলে জানানো হয়েছে।

প্রতিকূল আবহাওয়াজনিত কারণে ৫০ শতাংশের অধিক জায়গায় ধান চাষে সমস্যা হলে সকল বিমা করা চাষি তাঁদের বিমার অর্থের সর্বাধিক ২৫ শতাংশ ক্ষতিপূরণ পাবেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনও চাষির ৫০ শতাংশের বেশি জায়গায় ধানের ক্ষতি হলে কৃষকরা অন্তর্বর্তীকালীন বিমার সর্বাধিক ৫০ শতাংশ ক্ষতিপূরণ পাবেন।

ফসলের ক্ষতি হলে রাজ্য সরকার সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেবে।











Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...