Saturday, April 4, 2026

আর জি কর আর্থিক বেনিয়ম: সক্রিয় ইডি, আটক সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন

Date:

Share post:

আর জি করের ধর্ষণ খুনের ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও কুলকিনারা না করতে পারলেও আর্থিক বেনিয়মে সক্রিয়। সিবিআইয়ের পাশাপাশি তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। এবার ইডি (ED)-র হাতে আটক সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় (Prasun Chatterjee)। শুক্রবার সুভাষগ্রামের তাঁর নিজের বাড়ি থেকেই প্রসূনকে আটক করে ইডি।

আর জি করের (R G Kar Hospital) ঘটনা প্রকাশ্যে আসার দিন সেমিনার রুমে যে ভিড় দেখা গিয়েছিল, তার মধ্যে প্রসূনও ছিলেন বলে দাবি তদন্তকারীদের। তবে মূলত আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্তে নেমেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। ন্যাশানাল মেডিক্যাল কলেজের (National Medical College) ডেটা এন্ট্রি অপারেটর হলেও তিনি নিজেকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষের আপ্তসহায়কের পরিচয় দিতেন।

শুক্রবার তাঁর দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রামের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদে যান আট ইডি আধিকারিক। সেখানে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে তাঁকে আটক করে ইডি (ED)। আটক করে সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) ক্যানিংয়ের একটি সম্পত্তিতে নিয়ে যাওয়া হয় তদন্তের জন্য।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...