Tuesday, June 16, 2026

SSC-র ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি কবে? জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সুপ্রিম কোর্টে (Supreme Court) স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে আগামী ১০ সেপ্টেম্বর। আগের দুদিন মামলার শুনানি হয়নি। মঙ্গলবার বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

গত ৫ সেপ্টেম্বর এসএসসির (SSC) প্রায় ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। কিন্তু CJI-এর অসুস্থতার কারণে তিনি এজলাসে উপস্থিত হতে পারবেন না বলে জানিয়ে দেন। ফলে বৃহস্পতিবার সুপ্রিম আদালতের এক নাম্বার কোর্টের মামলা শুনানি হয়নি। এরপর নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয় যে আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর চাকরি বাতিল মামলাটি এজলাসে উঠবে। ২০১৬ সালের SSC-র সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে, এপ্রিল মাসে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এরপরই যোগ্য প্রার্থীরা সুপ্রিম দ্বারস্থ হন। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। মঙ্গলবার এই মামলায় কী রায় দেয় সুপ্রিম আদালত সেদিকে নজর থাকবে।


Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...