Thursday, June 25, 2026

বউবাজারে ফের মেট্রো বিপত্তি, ফাঁকা করা হলো ১১টি বাড়ি

Date:

Share post:

মেট্রোর কাজ (Metro Work) চলাকালীন বউবাজারে (Bowbazar) বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তড়িঘড়ি দুর্গা পিতুরি লেনের ৫২ জন আবাসিককে অন্য হোটেলের স্থানান্তরিত করা হলো। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ১১ টি বাড়ি খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। মেট্রোর সুড়ঙ্গে কাজ চলাকালীন শ্যাফটের নীচে জল বেরিয়ে আসায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

এই প্রথম নয় এর আগেও একাধিকবার মেট্রোর কাজ চলাকালীন বউবাজারে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় সাময়িকভাবে ঘরছাড়া হতে হয়েছিল এলাকাবাসীকে। যদিও মেট্রো ইঞ্জিনিয়াররা বলছেন এবারের ঘটনায় বড় কোন চিন্তার কারণ নেই।কিন্তু রাজ্যের এসওপি (SOP) অনুযায়ী বউবাজারে কিছু হলেই বাসিন্দাদের সরানো হয়। আগামী দু-তিনদিন গোটা বিষয়টি পর্যবেক্ষণ করার পর দুর্গা পিতুরি লেনের আবাসিকদের ফের ফিরিয়ে আনা হবে। বাসিন্দাদের অভিযোগ, ২৬ তারিখ হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কাজ হওয়ার জন্য। এরপর ২ তারিখ ফিরে আসার অনুমতি দেওয়া হয়। তিন দিন যেতে না যেতেই ফের এই কাণ্ড। কবে সমস্যার পাকাপাকি সমাধান হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন আবাসিকরা।


Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...