Saturday, April 4, 2026

ওড়িশা থেকে পোল্ট্রিজাত সামগ্রীর আমদানিতে নিষেধাজ্ঞা জারি নবান্নের

Date:

Share post:

ওড়িশায় (Odisha) বাড়ছে বার্ড ফ্লু-র (Bird Flue) সংক্রমণ। এই পরিস্থিতিতে সেই রাজ্য থেকে পোল্ট্রিজাত সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার (Government of West Bengal)। প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের তরফে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের পোল্ট্রি শিল্পের (Poultry industry) ব‌্যাপ্তি অনেক বেশি। ওড়িশার বার্ড ফ্লু যাতে কোনওভাবে এই রাজ্যে ঢুকতে না পারে, তার জন্য অন্তত আগামী দু’ সপ্তাহ এই নিষেধাজ্ঞা থাকবে।

রাজ্য প্রশাসন সূত্রে খবর ওড়িশার বার্ড ফ্লু কবলিত এলাকা থেকে ডিম, মুরগী কোনওভাবেই যাতে এ রাজ্যে প্রবেশ করতে না পারে, এদিকে বিশেষ নজর দেবে পুলিশ। এই দুই রাজ্যের সংযোগকারী সব রাস্তাতে নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। বাংলায় এখনো পর্যন্ত বার্ড ফ্লু সংক্রমণের কোনও খবর নেই। পোল্ট্রি শিল্প পুরোপুরি নিরাপদ রয়েছে। কিন্তু যেহেতু পড়শি রাজ্যের কয়েকটি জায়গায় প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাই ‘পোল্ট্রি ফেডারেশন’-এর পরামর্শ মেনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...