Monday, April 6, 2026

হাতিয়ারায় সন্দীপের আরও একটি বাড়ির হদিশ!

Date:

Share post:

ক্যানিং, বেলেঘাটায় খোঁজ আগেই মিলেছিল।এবার পর আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও এক বাড়ির খোঁজ পাওয়া গেল।এবার জানা গিয়েছে, নিউটাউন সংলগ্ন হাতিয়ারায় নোয়াপাড়া মল্লিক বাগানে তিনতলা একটি বাড়ির মালিকও সন্দীপ।ওই বাড়িটিতে থাকতেন সন্দীপের বাবা-মা।যদিও এখন বাড়িটি ফাঁকা। বিতর্ক মাথাচাড়া দিতেই তার বাবা মা ওই বাড়ি ছেড়েছেন।

জানা গিয়েছে,তার বাবা-মা আপাতত শিলিগুড়িতে মেয়ের বাড়িতে রয়েছেন।নোয়াপাড়ার মল্লিক বাগানে তিনতলা ওই বিলাসবহুল বাড়ির নাম ‘ঘোষ ভিলা’। সম্প্রতি তাতে লিফটও লাগানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, লিফট লাগানোর দিন স্বয়ং সন্দীপ সেখানে উপস্থিত ছিলেন।এই মুহূর্তে তালা বন্ধ রয়েছে বাড়িটি। বাড়ির দেওয়ালে ১৫ অগাস্ট দেওয়া সিবিআইয়ের নোটিশ ঝুলছে।

এলাকাবাসী জানিয়েছেন, মাঝেমধ্যেই নতুন-নতুন গাড়ি নিয়ে বাড়িতে আসতেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ।তার সঙ্গে থাকত প্রচুর ছেলে।স্থানীয়দের অভিযোগ, তার বাবা-মায়েরও মারাত্মক ঔদ্ধত্য ছিল। প্রসঙ্গত, ইতিমধ্যে ক্যানিংয়ে সন্দীপের বিলাসবহুল বাংলোর হদিশ মিলেছে। নাম ‘সঙ্গীতাসন্দীপ’ ভিলা। তার পর বেলেঘাটায় আরও দুটি ফ্ল্যাটের সন্ধান মিলল।

 











Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...