Tuesday, March 24, 2026

কালীঘাটের হয়ে সই মনোজ-ঋদ্ধি-অনুষ্টুপের

Date:

Share post:

আসন্ন মরশুমে ক্লাব ক্রিকেটে দলবদলে চমক দিল কালীঘাট। বাংলা ক্রিকেটে তিন বড় নাম মনোজ তিওয়াড়ি, ঋদ্ধিমান সাহা এবং অনুষ্টুপ মজুমদারকে সই করালো তারা। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে গত বছরই অবসর নিয়েছিলেন মনোজ। তবে বাংলার প্রাক্তন অধিনায়ক ফের ফিরলেন ক্লাব ক্রিকেটে। শনিবার দুপুরে তিন জনেই সিএবিতে গিয়ে সই করেন। কালীঘাটে সই করলেও, এক টাকাও নেননি মনোজ।

এই নিয়ে বাংলার প্রাক্তন অধিনায়ক বলেন, “ খেলব বলেই সই করেছি। তবে, আমি কিন্তু কোনও টাকা নিইনি এবার। টাকা ছাড়াই সই করেছি। নিয়মিত খেলব না। দু’তিনটি ম্যাচে আমাকে দেখতে পাবেন । মূলত জুনিয়র ক্রিকেটারেরাই খেলবে। দল সেমিফাইনাল বা ফাইনালে উঠলে প্রয়োজন মতো আমরা খেলব। আমাদের তিন জনের অভিজ্ঞতা দলের সকলের সঙ্গে ভাগ করে নেব। যতটা পারব সতীর্থদের সাহায্য করব। কারও কোনও সমস্যা হলে সমাধান করার চেষ্টা করব। ”

বাংলা ছাড়ার আগে কালীঘাটেই খেলতেন ঋদ্ধি। পুরোনো ক্লাবে ফিরে এসে বাংলার পাপালি বলেন, “ সব ম্যাচ জেতা যায় না। খেলায় হার-জিত থাকেই। চেষ্টা থাকবে যত সম্ভব বেশি ট্রফি জেতার। কালীঘাটের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। তাই এখানেই আবার খেলার সিদ্ধান্ত নিয়েছি। ” এদিকে অনুষ্টুপ বলেন, “কালীঘাট অন্য ধরনের ক্লাব। খেলোয়াড়দের ওপর কখনও চাপ দেওয়া হয় না। কর্তারা সব সময় খেলোয়াড়দের খেয়াল রাখেন। প্রয়োজন, চাহিদা মেটানোর চেষ্টা করেন। একটা আন্তরিক পরিবেশ রয়েছে এখানে।”

আরও পড়ুন- ৯০০ গোল করেই বিশ্বকাপ জয় নিয়ে বড় মন্তব্য রোনাল্ডোর


Related articles

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...