Sunday, April 12, 2026

অনুদান পেতে আদালতে তিন পুজো কমিটি, মিলল অনুমতি

Date:

Share post:

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পুজোয় সরকারি অনুদান ফেরানোর হিড়িক পড়েছে। এই আবহে এবার উলটপুরাণ।পুজোয় ৮৫ হাজার টাকা  সরকারি অনুদান পেতে হাই কোর্টের দ্বারস্থ তিন ক্লাব।আদালত সেই অনুমতিও দিয়েছে। শনিবার একথা জানান তৃণমূল নেতা কুণাল ঘোষ।তিনি জানিয়েছেন, অনুদান পাওয়া মোট ক্লাবের সংখ্যা ৪৫ হাজার ৫০০। তার মধ্যে যারা নেব না বলেছে সেটা এক শতাংশেরও কম। সরকারের সিদ্ধান্ত ছিল নথিভুক্ত ক্লাবগুলোকেই দেওয়া হবে। কিন্তু ৩টি ক্লাব নতুন করে হাই কোর্টে আবেদন করে, এই তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে হবে যাতে পুজো অনুদানের টাকা তারা পায়।হাই কোর্ট বিবেচনা করে তাদের পক্ষে রায় দিয়েছে।কুণালের সাফ কথা,যারা ফেরাতে চান তাদের পরের বছর তালিকায় রাখা হবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু এটার সঙ্গে আরজি করের আন্দোলন মেলাবেন না।

জানা গিয়েছে, বাদল পল্লি মহিলা দুর্গোৎসব কমিটি, বাঁশদ্রোণী কালীতলা পার্ক নাগরিক সেবা সমিটি এবং নিবেদিতা পার্ক অ্যাসোসিয়েশন অনুদান চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়।কুণাল অনুদান ফেরানো প্রসঙ্গে বলেন, এই ‘ট্রেন্ডে’ আদপে ক্ষতি রাজ্যের অর্থনীতির। ধাক্কা খাবে পুজোর সঙ্গে যুক্ত প্রান্তিক মানুষজন। কুণাল আরও বলেছন, আরজি কর নিয়ে ন্যায়বিচার আমরা সবাই চাই। যেখানে কলকাতা পুলিশ ১২ব ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছে সেখানে সিবিআই কিছু করতে পারেনি এখনও পর্যন্ত। এই আন্দোলনের সঙ্গে পুজোর অর্থনীতি মেশাবেন না। অসংগঠিত ক্ষেত্রে বহু পেশার ব্যাপার রয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ে এটা। এর সঙ্গে টাকা ফেরত মেশাবেন না।

 











Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...