Friday, April 3, 2026

শিক্ষক দিবসে এলাহী মেনু! মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়ল ইলিশ ভাপা থেকে পোলাও-মাংস

Date:

Share post:

শিক্ষক দিবসে পাতে ভালো-মন্দ পড়বে এই আশা সকল পড়ুয়াদেরই থাকে। কিন্তু তাই বলে তাতে একেবারে ইলিশ মাছ পড়বে সেই আশা বোধ হয় করতে পারেনি ফলতা প্রাথমিক বিদ্যালয়ের খুদেরা। শিক্ষক দিবসের দিন দক্ষিণ ২৪ পরগনার ফলতার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এরূপ রাজকীয়ভাবেই পালন করা হলো শিক্ষক দিবস। সেদিনের মিড ডে মিলে ইলিশ মাছ ভাজা থেকে ইলিশ ভাপা সবই ছিল মেনুতে। বলা যায় শিক্ষক দিবসে কার্যত ইলিশ উৎসব পালিত হল স্কুলে। এত সঙ্গে পালন করা হয় সেদিন ৭৬ জন ছাত্রছাত্রীর জন্মদিন। শিক্ষকদের এই আয়োজন দেখে খুশি পড়ুয়ারা।

শুধু ফলতার এই স্কুল নয়, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় রাজ প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের খাওয়ানো হলো বাসন্তী পোলাও, চিকেন কষা ও রসগোল্লা। শিক্ষক শিক্ষিকাদের কাছে ছাত্র ছাত্রীরা আবদার করেছিল প্রতিদিনের মেনু থেকে সরে এসে শিক্ষক দিবসের দিন একটু অন্য কিছু খাওয়ানো হোক। আর সেই আবদার মেনেই ভাত, ডাল, সবজির বদলে মাংস-পোলাও খাওয়ানো হলো পড়ুয়াদের।

আরও পড়ুন- Justice for Konnagar: ‘বিনা চিকিৎসায়’ যুবকের মৃত্যুর প্রতিবাদে মিছিল-মানববন্ধন

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...