Friday, June 26, 2026

চলন্ত ট্রেনে ভাঙল কাপলিং! বিহারে দুভাগ ট্রেন

Date:

Share post:

প্রতিদিনই দুর্ঘটনার মুখে পড়া রেলে ‘ছোট দুর্ঘটনা’ বলে এড়িয়ে যাওয়া অশ্বিনী বৈষ্ণবের মুখে সপাটে চড় মগধ এক্সপ্রেসের। নিত্যদিন নিত্য নতুন ট্রেন উদ্বোধন করে বেড়ানো মোদি সরকার যে আদতে গোটা রেল ব্যবস্থার কোনও রক্ষণাবেক্ষন করে না তার প্রমাণ মিলল বিহারের বক্সারে। রীতিমত কাপলিং ভেঙে দুভাগ হয়ে গেল মগধ এক্সপ্রেস।

রবিবার সকাল ১১ টা নাগাদ বিহারের তুরিগঞ্জ ও রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের মাঝে ঘটে বিপত্তি। দিল্লি থেকে ইসলামপুরগামী মগধ এক্সপ্রেসের এস সেভেন ও এস সিক্স কামরার মাঝের কাপলিং ভেঙে যায়। ইঞ্জিন থেকে তেরো নম্বর কামরার মাঝে কাপলিং ভাঙার ঘটনায় যদিও কোনও হতাহত নেই। তবে যথেষ্ট গতিতে থাকা মগধ এক্সপ্রেসের যাত্রীরা প্রবল ঝাঁকুনিতে আতঙ্কের মধ্যে পড়ে যান।

কাপলিং ভাঙার পরই দুর্ঘটনা টের পেয়ে ট্রেন থামিয়ে দেন চালক। খবর দেওয়া হয় নিকটবর্তী স্টেশনে। রেলের টেকনিকাল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা করে জানান কাপলিং ভাঙার কারণেই দুর্ঘটনা। ঘটনায় তদন্ত শুরু করেছে রেলের আভ্যন্তরীণ তদন্ত কমিটি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...