Tuesday, June 23, 2026

আইএসএল-এর প্রথম ম্যাচে নামার আগে চমক মোহনবাগানের, দীর্ঘ চুক্তি বিশাল কাইথের সঙ্গে

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু ২০২৪-২৫ আইএসএল। প্রথম ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। তবে মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে চমক দিল মোহনবাগান। দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করাল গোলরক্ষক বিশাল কাইথকে। কাইথকে আরও পাঁচ বছরের জন্য রেখে দিল ক্লাব। ২০২৫ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল। সেই চুক্তি বাড়িয়ে ২০২৯ সাল পর্যন্ত করা হয়েছে। নতুন চুক্তি সই করে উচ্ছ্বসিত বিশাল। জানালেন, আজীবন মোহনবাগানের হয়েই খেলতে চান।

এই নিয়ে বিশাল কাইথ বলেন, “ আজীবন মোহনবাগানেই খেলতে চাই। সবুজ-মেরুন সমর্থকদের ভালবাসা এবং আবেগ আমার কাছে এতটাই বেশি যে বহু ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও মোহনবাগান ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। দলের জেতা-হারা নির্ভর করে টিম গেমের উপর। দলের উপরে কেউ নেই। গোলকিপার তার একটা অংশ। একের পর এক টাইব্রেকারের শট বাঁচালেও অনেক কিছু শেখা বাকি। এখনও অনেক জায়গায় খুঁত রয়েছে। সেগুলো প্রতিদিন অনুশীলন করে আরও নিখুঁত করার চেষ্টা করছি।”

২০২৪ ডুরান্ড কাপে দুরন্ত পারফরম্যান্স করেন বিশাল। তাঁর হাতের সুবাদেই ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল মোহনবাগান। দলকে ট্রফি জেতানোর সুযোগ না পেলেও, অতীতে বহু ম্যাচে তাঁর হাতের সুবাদেই জিতেছে মোহনবাগান। ২০২৩-র ডুরান্ড কাপে জিতেছিলেন গোল্ডেন গ্লাভস। তার আগে ২০২২-২৩ মরশুমে আইএসএলের সেরা গোলকিপারের শিরোপা উঠেছিল তাঁর হাতে।

আরও পড়ুন- মরিশাস ম্যাচ অতীত, সিরিয়া পাখির চোখ ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজের


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...