Tuesday, March 24, 2026

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর মেগা প্রশাসনিক বৈঠক

Date:

Share post:

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। আর সেদিনই নবান্ন সভাগৃহে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ‘অপরাজিতা’ বিল পাশের পরে এটাই প্রথম প্রশাসনিক বৈঠক। মন্ত্রিসভার সমস্ত সদস্য, সব দফতরের সচিব–সহ বিশেষ সচিব পর্যায়ের সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajiv Kumar), এডিজি আইন–শৃঙ্খলা মনোজ ভার্মা (Manoj Verma), কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে (Vinit Goyel) উপস্থিত থাকতে বলা হয়েছে। সব জেলাশাসক ও পুলিশ (Police) সুপারকে ভার্চুয়াল উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর জি করের ঘটনার পরেই বিধানসভায় পাশ হয়েছে ‘অপরাজিতা’ বিল। রাষ্ট্রপতির কাছে সেটি পাঠানো হয়েছে। তিনি সই করলে আইনে পরিণত হবে বিলটি। ভারতীয় ন্যয় সংহিতার সঙ্গে ‘অপরাজিতা’ কোথাও সংঘাত ঘটছে কি না, কীভাবে সেটি প্রয়োগ করা যায়- সেই বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।ক্ষমতায় আসার পর থেকেই বছরে দু-বার করে প্রশাসনিক স্তরে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা এবং তার পরবর্তী আন্দোলন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে মেগা প্রশাসনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।










Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...